আইএসএল ২০১৪ : পুরস্কারজয়ীদের পূর্ণ তালিকা
মুম্বই, ২০ ডিসেম্বর : আইসিএল কাপ ছাড়াও ফাইনাল ম্যাচের শেষে ঘোষণা করা হল অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কারগুলি। চেন্নাইয়ান এফসি-র ব্রাজিলীয় খেলোয়াড় ইলানো ব্লামার পেলেন গোল্ডেন বুট।
আইসিএল-এর প্রথম ফাইনালে আটলেটিকো দে কলকাতার মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স। ৯৪ মিনিটের মাথায় বাঙালি খেলোয়াড় মহম্মদ রফিকের গোলে শেষ ব্যবধানটা গড়তে সফল হয়। দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কলকাতা দল। এবং লিগজয়ী হল আটলেটিকো দে কলকাতা।

অন্যান্য পুরস্কারের তালিকাগুলিতে একবার চোখ বুলিয়ে নিন।
- চ্যাম্পিয়ন - আটলেটিকো দে কলকাতা (৮ কোটি টাকার পুরস্কারমূল্য)
- রানার আপ - কেরালা ব্লাস্টার্স (৪ কোটি টাকার পুরস্কারমূল্য)
- ফাইনালের হিরো - মহম্মদ রফিক (আটলেটিকো দে কলকাতা)
- হ্যাপি ফ্যানস - কেরালা ব্লাস্টার্স
- ফেয়ার প্লে - দিল্লি ডায়নামো
- লিগের সবচেয়ে 'এক্সাইটিং' খেলোয়াড় - লুইস গারসিয়া (আটলেটিকো দে কলকাতা)
- 'ফিটেস্ট প্লেয়ার অফ দ্য লিগ' - জ্যান স্টোহানজল (মুম্বই সিটি এফসি)
- গোল অফ দ্য লিগ - কোস্টাস কাটসোরানিস (এফসি পুণে সিটি)
- গোল্ডেন গ্লাভস - জ্যান সেডা (এফসি গোয়া)
- গোল্ডেন বুট - এলানো ব্লামার (চেন্নাইয়ান এফসি) - ৮ গোল
- ইমারজিং প্লেয়ার অফ দ্য লিগ - সন্দেশ ঝিংগান (কেরালা ব্লাস্টার্স)
- হিরো অফ দ্য লিগ - ইয়ান হিউম (কেরালা ব্লাস্টার্স)












Click it and Unblock the Notifications