অভিষেক ম্যাচেই তারকা হেল্ডার পোস্টিগা, ৩-২ গোলে জয় দিয়ে আইএসএল শুরু করল অাটলেটিকো দে কলকাতা
চেন্নাই, ৪ অক্টোবর : আইসিএল-এর উদ্বোধনী ম্যাচেই চেন্নাইকে হারিয়ে জয়যাত্রা শুরু করল গতবারের চ্যাম্পিয়ন আটলেটিকো দে কলকাতা। খেলা শুরুর আগে গতবারের বিজয়ীদলকে নিয়ে সমর্থকদের যে উল্লাস ও আস্থা ছিল তা প্রথম ম্যাচের পরও টিকিয়ে রাখতে সমর্থ হল কলকাতা।
জওহর লাল নেহেরু স্টেডিয়ামে চেন্নাইকে ৩-২ গোলে হারিয়ে জয় পেল আটলেটিকো দে কলকাতা। এদিনের তারকা তবে হেল্ডার পোস্টিগা। অভিষেক ম্যাচেই ২ গোল দিয়ে এখন আটলেটিকোর তারকা পোস্টিগাই। আটলেটিকোর হয়ে আর একটি গোল দিয়েছেন ভালদো। ফলে প্রথম ম্যাচেই ঘরের মাঠে খেলা দলকে হারিয়ে ৩ পয়েন্ট ঝুলিতে ভরে ফেলেছে আটলেটিকো।

পর্তুগীজ পোস্টিগা প্রথম গোলটি করেন ১৩ মিনিটের মাথায়। দ্বিতীয় গোলটি করেন ৭০ মিনিটের মাথায়। ভালদোস্তা ৭৬ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন পোস্টিগা।
চেন্নাইয়ের তরফে দুটি গোলই করেন ইলানো। কিন্তু তাঁর দুটি অসাধারণ গোলও এদিন গতবারের সেমিফাইনালিস্ট দলকে জয়ী করার পক্ষে যথেষ্ট ছিল না।
দলের হয়ে প্রথম গোলের পাশাপাশি সিজনের প্রথম গোলটিও এসেছে পোস্টিগার পা দিয়েই।












Click it and Unblock the Notifications