ISL: গঙ্গাসাগর মেলার জন্য নিরাপত্তা নিয়ে সমস্যা, বছরের প্রথম ডার্বির দিনক্ষণ নিয়ে প্রবল অনিশ্চয়তা

নতুন বছরের প্রথম ডার্বি ম্যাচ ঘিরে প্রবল অনিশ্চয়তা। নির্ধারিত সূচি অনুসারে আগামী ১১ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বি ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান এসজি এবং ইস্টবেঙ্গল। কিন্তু গঙ্গাসাগর মেলার সময় ডার্বি থাকায় প্রথম থেকেই এই ম্যাচ নির্ধারিত দিনে হওয়া নিয়ে সংশয় ছিল। এবার বড় ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হল।

আসন্ন বড় ম্যাচের আয়োজক মোহনবাগান এসজি। শুক্রবার আয়োজক ক্লাবকে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ১১ জানুয়ারি গঙ্গাসাগর মেলা চলবে, ফলে ডার্বি ম্যাচের জন্য নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। পুলিশি অনুমতি না পেলে ১১ জানুয়ারি বড় ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। ফলে বিকল্প ভাবনা-চিন্তা করতে হবে মোহনবাগান এসজি এবং এফএসডিএলকে।

জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে গঙ্গাসাগরে । কলকাতার বাবুঘাট বিরাট সংখ্যায় সাধু সন্তদের আগমন ঘটে। একটি মেলাও বসে বাবুঘাট অঞ্চলে। সেই জন্য শুধু কলকাতা পুলিশ নয় পাশের বিধাননগর কমিশনাররেট থেকেও প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মীকে এই মেলার জন্য নিয়োগ করতে হয়। ফলে বিধাননগর পুলিশ কমিশনারেটে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ থাকবে না।

অন্য ম্যাচের তুলনায় ডার্বিতে অনেক বেশি সংখ্যায় পুলিশ লাগে। ফলে নির্ধারিত দিনে ডার্বি করলে সেটা কলকাতায় করা সম্ভব হবে না। কিন্ত মোহনবাগান এসজি কোনও ভাবেই কলকাতা বাদ নিয়ে অন্যত্র ডার্বি ম্যাচ আয়োজন করতে নারাজ।

ম্যাচের আয়োজক মোহনবাগান এসজি ডার্বি কলকাতাতেই আয়োজনের চেষ্টা চালাচ্ছে । সেক্ষেত্রে ম্যাচের দিন পরিবর্তনই একমাত্র পথ হতে পারে। এফএসডিএলের সঙ্গে কথা বলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে । তবে দিন পরিবর্তন হলে গোটা সূচিতেই তার প্রভাব পরবে।

এদিকে আগামী ২ জানুয়ারি ঘরের মাঠে হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে মোহনবাগান এসজি। সেই ম্যাচের জন্য বিনামূল্যে টিকিট আগামীকাল( ২৮ ডিসেম্বর) দেওয়া হবে। মোহনবাগান মাঠ এবং যুবভারতীর বক্স অফিস (২ নম্বর) সকাল ১১.৩০ মিনিট থেকে বেলা ৩.৩০ মিনিট পর্যন্ত দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+