রিয়াল মাদ্রিদ ছেড়ে কি পুরনো ঘর ম্যান ইউ-এ পা বাড়াচ্ছেন রোনাল্ডো, জল্পনা তুঙ্গে
স্পেন ছাড়ছেন রোনাল্ডো, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন জল্পনা তুঙ্গে।
পর্তুগিজ সংবাদপত্রের একটি খবর আর তার পরই উত্তাল ফুটবল দুনিয়া। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর থাকতে চাইছেন না রিয়াল মাদ্রিদে। কিছুদিন আগেও রোনাল্ডো ও রোনাল্ডোর এজেন্ট জানিয়েছিলেন সিআর সেভেন রিয়ালেই নিজের কেরিয়ার শেষ করতে চান। হঠাৎ কী হল যে এতবড় সিদ্ধান্ত বদল।
সূত্রের খবর স্প্যানিশ আদালতে তাঁর কর ফাঁকি মামলা নিয়ে তৎপর হওয়ায় বেশ নড়েচড়ে বসেছেন সিআর সেভেন। তিনি আর স্পেনেই থাকতে চাইছেন না। সংবাদপত্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সংবাদে আরও হাওয়া দিয়েছে রিয়ালের নতুন কিট লঞ্চের ভিডিও। বহুজাতিক ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা ২০১৭-১৮ মরশুমে রিয়ালের কিট লঞ্চের যে ভিডিও তৈরি করেছে তাতে নেই সিআর সেভেন। প্রথম একাদশে খেলা করিম বেঞ্জিমা, গ্যারেথ বেল,মার্সেলোর মত সব ফুটবলার আছেন, সেখানে নেই রোনাল্ডো।

এতেই প্রশ্ন জোরালো হচ্ছে তাহলে কী পর্তুগিজ তারকা নিজের ক্লাবকেও সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। যদিও পর্তুগাল তারকা এখনও অবধি এ বিষয়ে কিছু জানাননি। তবে সোশ্যাল সাইটে একটি পোস্টের নিচে জানিয়েছন কোনও কোনও সময়ে চুপ করে থাকাই শ্রেষ্ঠ।
এদিকে রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ ছাড়ার সম্ভবনায় নড়েচড়ে বসেছে ইউরোপীয় ফুটবলের জায়ন্টরা। তবে সবচেয়ে তৎপর ম্যানচেস্টার ইউনাইটেড। তাঁরা চাইছে নিজেদের ঘরের ছেলেকে ফেরত নিয়ে আসতে












Click it and Unblock the Notifications