ক্রিশ্চিয়ানোর পরবর্তী ঠিকানা কি হতে চলেছে আরবের এই ক্লাব? মাথা ঘোরানো টাকার অফার করা হল রোনাল্ডোকে

ক্রিশ্চিয়ানোর পরবর্তী ঠিকানা কি হতে চলেছে আরবের এই ক্লাব? মাথা ঘোরানো টাকার অফার করা হল রোনাল্ডোকে

একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরর পরবর্তী ক্লাব প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবর, সৌদি আরবের ক্লাব আল-নাসের সবার থেকে রোনাল্ডোকে সই করানোর রেসে লিড করছে। এই মাসেই ম্যানচেস্টার ইউনাইটেডের অন্দরের কঙ্কালসার চেহারা তুলে ধরেন রোনাল্ড এবং তাঁর বিস্ফোরক সাক্ষাৎকার ম্যান ইউ-এর চালিকাশক্তির মুখোশ খুলে দেওয়া কর্তৃপক্ষ চাপে পরে যায়। অবশেষে, বিশ্বকাপের মাঝেই যৌথ সমঝোতায় রোনাল্ডো ক্লাব ত্যাগ করেন।

রোনাল্ডোর পরবর্তী ক্লাব নিয়ে কী আপডেট ইউরোপীয় সংবাদমাধ্যমে:

রোনাল্ডোর পরবর্তী ক্লাব নিয়ে কী আপডেট ইউরোপীয় সংবাদমাধ্যমে:

স্প্যানিশ সংবাদপত্র মার্কার প্রতিবেদন অনুযায়ী, রোনাল্ডোকে দুই বছরের চুক্তি অফার করেছে সৌদি আরবের ক্লাব আল নাসের। রোনাল্ডোকে পাওয়ার জন্য রেকর্ড অর্থের প্রস্তাব দিয়েছে তারা। ক্লাব কর্তৃপক্ষ ৩৭ বছর বয়সী মহাতারকাকে পাওয়ার জন্য ব্যাপক ভাবে ঝাঁপিয়েছে এই দৌড়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যৌথ সমঝোতায় রোনাল্ডো চুক্তি ছেদ করায় তাঁকে পেতে কোনও ট্রান্সফার ফি দিতে হবে না।

সৌদি ছাড়াও অফার রয়েছে আমেরিকা থেকে:

সৌদি ছাড়াও অফার রয়েছে আমেরিকা থেকে:

সৌদি আরব ছাড়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে প্রস্তাব রয়েছে আমেরিকার একটি ক্লাবের। স্প্যানিশ সংবাদমাধ্যম, মার্কাই জানিয়েছে এই খবর। তবে, রোনাল্ডো ইউরোপের ফুটবলকে বিদায় জানালে তিনি কোথায় খেলবেন তা ঠিক করবেন অনেক বেছে। ২০২৫ সাল পর্যান্ত রোনাল্ডো যদি সৌদি আরবে খেলেন তা হলে বাৎসরিক ২০০ মিলিয়ন ইউরো পাবেন তিনি। ৪০০ মিলিয়ন ইউরোর অফার রাখা হয়েছে তাঁর সামনে।

ম্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডো:

ম্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডো:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বিতীয় স্পেল ম্যানচেস্টার ইউনাইটেডে সুখকর নয়। ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রেড ডেভিলসে নিজেতে তাঁর 'প্রতারিত' মনে হয়েছে। পাশাপাশি ক্লাবের অন্দরে অনেকেই রয়েছেন যাঁরা চান না তিনি থাকুন ক্লাবে জানিয়েছেন রোনাল্ডো। ক্লাবের মালিক পক্ষ গ্লেজার্স পরিবার ক্লাবের প্রতি উদাসীন, কোনও বিষয়ে তারা বেশি থাকেন না বলেও দাবি করেছেন রোনাল্ডো।

বিশ্বকাপে রোনাল্ডোর পর্তুগাল এগিয়ে চলেছে:

বিশ্বকাপে রোনাল্ডোর পর্তুগাল এগিয়ে চলেছে:

বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল পান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেনাল্টি থেকে গোল করেন তিনি। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পর্তুগাল পৌঁছে গিয়েছে শেষ ১৬-এ। গ্রুপের শেষ ম্যাচে রোনাল্ডোর দল মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+