রোনাল্ডোর পরবর্তী ঠিকানা কি সৌদি আরব? উত্তর দিলেন সেই দেশের ক্রীড়ামন্ত্রী

রোনাল্ডোর পরবর্তী ঠিকানা কি সৌদি আরব? উত্তর দিলেন সেই দেশের ক্রীড়ামন্ত্রী

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরবর্তী ঠিকানা কি সৌদি আরব হতে চলেছে, এটাই এখন বড় প্রশ্ন বিশ্ব ফুটবলে। ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান ম্যানেজমেন্টের আসল চেহারাটা সামনে এনে যৌথ সিদ্ধান্তে ইংল্যান্ডের ক্লাবটি ত্যাগ করেছেন রোনাল্ড। মঙ্গলবার চুক্তিতে ছেদ পড়ে মঙ্গলবার। ব্রিটিশ সাংবাদিক পেয়ের্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছেন ম্যান ইউ-এর অভ্যন্তরীন অব্যবস্থা এবং কোচের অপদার্থতার বিষয়ে, ওই একই সাক্ষাৎকারে রোনাল্ডো জানান সৌদি আরবের একটি ক্লাব তাঁকে প্রায় ৩৬০ মিলিয়ন ডলারের দুই বছরের চুক্তি অফার করেছে। যদিও সেই অফার তিনি বাতিল করে দিয়েছেন জানিয়েছেন রোনাল্ডো।

সৌদি আরবিয়ার ক্লাবে কি আসছেন রোনাল্ডো:

সৌদি আরবিয়ার ক্লাবে কি আসছেন রোনাল্ডো:

এই বিষয়ে সৌদি আরবিয়ার ক্রীড়া মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুরকি আল-ফয়সলকে জিজ্ঞাসা করে হলে তিনি জানান এই বিষয়ে তাঁর কোনও কিছু জানা নেই। সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, "আমি কিছুই জানি না, এটা সরাসরি উত্তর। আমিও একই জিনিস পড়েছি যেমনটা আপনারা খবরে পড়েছেন। আমি জানিনা ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কী।" তাঁর থেকে জানতে চাওয়া হয় তিনি কি চান রোনাল্ডোকে সৌদি আরবিয়ার খেলতে দেখতে? এই প্রসঙ্গে তিনি বলেছেন, "কেন নয়? আমাদের শক্তিশালী লিগ রয়েছে। যেখানে প্রতি দলে ৭ জন করে বিদেশি খেলেন এবং সেটা বাড়ানোর পরিকল্পনা করছি আমরা। এশিয়ার সর্বোচ্চ স্তরে আমাদের দলগুলো খেলে। সৌদিতে শক্তিশালী ফুটবল। তা হলে কেন নয়?"

ম্যান ইউ-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় আর্থিক ক্ষতি রোনাল্ডোর:

ম্যান ইউ-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় আর্থিক ক্ষতি রোনাল্ডোর:

পিয়ের্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ম্যানচেন্টার ইউনাইটেডের একাধিক বিষয় নিয়ে সমালোচনা করেছেন ম্যান ইউ। তিনি জানিয়েছেন, ক্লাবের কিছু জন তাঁকে এই দলের হয়ে খেলতে দেখতে চান না। রোনাল্ডোর যৌথ সম্মতিতে চুক্তি ছেদ করায় বাকি ১৭ মিলিয়ন গ্রেট ব্রিটেন পাউন্ড পাবেন না।

রোনাল্ডোর সিদ্ধান্ত সম্মান জানানোর পক্ষে সাওয়াল ব্রুনোর:

রোনাল্ডোর সিদ্ধান্ত সম্মান জানানোর পক্ষে সাওয়াল ব্রুনোর:

ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম তারকা এবং পর্তুগালের জাতীয় দলে রোনাল্ডোর সতীর্থ ব্রুনো ফার্নান্ডেজ জানিয়েছেন প্রত্যেকের উচিৎ রোনাল্ডোর সিদ্ধান্তকে সম্মান জানানো। তিনি বলেছেন, "আমি একেবারেই অস্বস্তি বোধ করব না (রোনাল্ডোর সঙ্গে খেলার বিষয়ে)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডর সঙ্গে জাতীয় দলে খেলতে পারাটা সম্মানের। ক্রিশ্চিয়ানোর সঙ্গে ক্লাবের হয়ে খেলতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো, কিন্তু কোনও কিছুই চিরন্তন নয়। ক্রিশ্চিয়ানো নিজের জীবনের জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের উচিৎ তাঁর সিদ্ধান্তকে সম্মান জানানো। আমরা জানি বিশ্বকাপ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে কী গুরুত্ব রাখে এবং আমি নিশ্চিত সেটাই ওর ফোকাস। এটা ওর সিদ্ধান্ত। আমরা জাতীয় দল নিয়ে এবং বিশ্বকাপ নিয়ে ফোকাসড। আমরা চ্যাম্পিয়নশিপে রয়েছে যেটা প্রতিটা খেলোয়াড়ের স্বপ্ন। আমাদের ১০০ শতাংশ ফোকাসই জাতীয় দলের উপর এবং আমরা খুব ভাল মতো জানি আমাদের কী করতে হবে।"

বিশ্বকাপকে ঘিরে ফোকাসড রোনাল্ডো:

বিশ্বকাপকে ঘিরে ফোকাসড রোনাল্ডো:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যথেষ্ট ফোকাসড বিশ্বকাপকে ঘিরে। ঘানার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। রোনাল্ডোর এটাই হয়তো শেষ বিশ্বকাপ হতে চলেছে। কাতারে নিজের সেরাটা উজাড় করে দিতে মরিয়া বিশ্ব ফুটবলের অন্যতম সেরা নক্ষত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+