দল তুলে নিল ইরাক, ফাঁপড়ে এশিয়ান গেমস ফুটবল টুর্নামেন্ট উদ্যোক্তারা

এশিয়ান গেমস ফুটবল টুর্নামেন্ট থেকে দল তুলে নিল ইরাক অলিম্পিক কমিটি। ঠিক কি কারণে ইরাক দল তুলে নিল, তা জানা যায়নি।
 

এশিয়ান গেমস ফুটবল টুর্নামেন্ট থেকে নাম তুলে নিল ইরাক। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। ইরাক দল তুলে নেওয়ায় নতুন করে টুর্নামেন্টের গ্রুপ পর্যায়কে সাজাতে হবে উদ্যোক্তাদের।

এশিয়ান গেমস ফুটবল টুর্নামেন্ট থেকে দল তুলে নিল ইরাক

বাগদাদের একটি সূত্র জানিয়েছে, ইরাণের অলিম্পিক কমিটি সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান গেমস-এর ফুটবল টুর্নামেন্টে দল পাঠাবে না। এর ফলে টুর্নামেন্টের গ্রুপগুলিতে ভারসাম্য নষ্ট হয়েছে। গত সপ্তাহেই এশিয়ান ফুটবল ফেডারেশনের কর্তারা নতুন করে প্য়ালেস্টাইন ও আরব আমিরশাহিকে টুর্নামেন্টে যোগ করেছিলেন। যার ফলে নতুন করে গ্রুপ পর্যায়ের খেলাগুলিকে সাজাতে হয়েছিল।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">📰 BREAKING: <a href="https://twitter.com/hashtag/Iraq?src=hash&ref_src=twsrc%5Etfw">#Iraq</a> have withdrawn from the 2018 Asian Games Football Tournament due to concerns over age fraud. <a href="https://t.co/6YgwH1WdqU">pic.twitter.com/6YgwH1WdqU</a></p>— Soccer Iraq (@SoccerIraq) <a href="https://twitter.com/SoccerIraq/status/1024421571480498177?ref_src=twsrc%5Etfw">July 31, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

দুটি নতুন দল যোগ দেওয়ায় ৬টি গ্রুপের মধ্যে ২টিতে ৫টি করে দল হয়েছিল। এখন ইরাক দল তুলে নেওয়ায় তাদের গ্রুপে চিন, তিমোর লেস্তে এবং সিরিয়া এই ৩টি দল পড়ে রয়েছে। কাজেই আবার উদ্যোক্তাদের নতুন করে গ্রুপের খেলা সাজাতে হবে, গ্রুপগুলিও নতুন করে সাজান হতে পারে।

ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবশ্য প্রথমে এই খবর অস্বীকার করা হয়েছিল। পরে তারা খবরের সত্যতা মেনে নিয়েছে। তবে ঠিক কি কারণে ইরাক দল তুলে নিল, তা জানা যায়নি। চলতি সপ্তাহের শুরুতে এক আঞ্চলিক অনুর্ধ ১৬ প্রতিযোগিতায় বেশি বয়সের ফুটবলার পাঠাতে গিয়ে ধরা পড়ায় কয়েকজন ইরাকি খুটবল কর্তাকে বরখাস্ত করা হয়েছিল। সেরকম কোন কারণ এখানেও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+