ম্যাচের আগের রাতে রোনাল্ডোকে ঘুমোতে বাধা ইরানের সমর্থকদের, দেখুন কী করলেন সিআর সেভেন

ম্যাচের আগের রাতে পর্তুগাল টিম হোটেলের বাইরে চিল-চিৎকার জুড়ে দেন ইরান সমর্থকেরা।

ইরানের বিরুদ্ধে গ্রুপ বি-র গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে পর্তুগাল। এই ম্যাচে যে দল জিতবে তাঁরাই পরের রাউন্ডে যাবে। ম্যাচে অনেক এগিয়ে পর্তুগাল। ফেভারিট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ। আর সবার নজরে রয়েছেন সিআর সেভেন। তাঁকে আটকে দিতে পারলে বা মনসংযোগ ভেস্তে দিতে পারলেই ম্যাচ নিজেদের দিকে কিছুটা হলেও আনকে পারবে ইরান।

ম্যাচের আগের রাতে রোনাল্ডোকে ঘুমোতে বাধা ইরানের সমর্থকদের

এমনটা ইরান দল যেমন জানে, তেমনই জানেন ইরান দলের সমর্থকেরাও। আর সেজন্যই ম্যাচের আগের রাতে পর্তুগাল টিম হোটেলের বাইরে চিল-চিৎকার জুড়ে দেন ইরান সমর্থকেরা। রাশিয়ার সারানস্কে পর্তুগাল দলের হোটেলের বাইরে এমনটা হয়েছে বলে খবর।

একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়েছে, তাতে দেখা যাচ্ছে, রাতে হোটেলের জানালার কাছে এসে রোনাল্ডো সমর্থকদের বোঝানোর চেষ্টা করছেন যাতে তাঁকে ও গোটা দলকে একটু ঘুমোতে দেওয়া হয়, সমর্থকেরা যাতে একটু কম চিৎকার করেন।

Ronaldo foi à janela pedir aos iranianos para o deixarem dormir em paz 💤

🎥 @RTP1 pic.twitter.com/UtYxZBbJF3
— B24 🇵🇹 (@B24PT) June 24, 2018

সূত্রের খবর, ইরান সমর্থকরা ভুভুজেলা নিয়ে এসে আওয়াজ করে বিরক্ত করছিলেন। যা দেখে থাকতে না পেরে রোনাল্ডো নিজে জানালার কাছে এসে ফুটবল সমর্থকদের অনুরোধ করেন।

এটাই অবশ্য প্রথম নয়। এর আগে ক্লাব ফুটবলেও সমর্থকেরা রোনাল্ডোকে বিরক্ত করার চেষ্টা করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের সময় প্যারিস সাঁ জাঁ দলের সমর্থকেরা রোনাল্ডোর সঙ্গে এমন করেন। যদিও মাঠে নেমে রোনাল্ডো গোল করে রিয়ালকে জেতান। এদিন ইরান ম্যাচেও কি তিনি একই কাজ করবেন? তার জন্য অপেক্ষা আর কয়েক ঘণ্টার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+