আত্মঘাতী গোলে রেকর্ড ব্রেক, মরক্কোকে হারিয়ে ইরানের মূল্যবান তিন পয়েন্ট

গ্রুপ বি-র প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করল ইরান। দুই দলই তুল্যমূল্য লড়াই উপস্থাপন করল রাশিয়া বিশ্বকাপের গ্রুপ বি-র প্রথম ম্যাচে।

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় ছিনিয়ে নিল ইরান। রাশিয়া বিশ্বকাপের গ্রুপ বি-র প্রথম ম্যাচে মরক্কোর হারিয়ে দিল সংযোজিত সময়ের শেষ মিনিটে একটি ভুল। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই ঢুকিয়ে দিলেন মরক্কোর ফুটবলার বউহাদুজ। পুরো খেলায় মরক্কো প্রাধান্য রাখলেও একটা ভুলে পয়েন্ট হাতছাড়া করল আফ্রিকার দেশটি।

আত্মঘাতী গোলে রেকর্ড ব্রেক

একটা দল পর পর দুবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। শুধু আমেরিকার বিরুদ্ধে জয় পাওয়াই নয়, আর্জেন্তিনার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সমানে টক্কর দিয়েছিল গতবার। আর একটি দল ২০ বছর পর বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। দুই দলই তুল্যমূল্য লড়াই উপস্থাপন করল রাশিয়া বিশ্বকাপের গ্রুপ বি-র প্রথম ম্যাচে।

২০১০ সালের পর এই প্রথম কোন ম্যাচে আফ্রিকান দেশকে হারাল এশিয়ার কোনও দেশ। শেষ ২০১০-এ জাপান হারিয়ে ছিল ক্যামেরুনকে। তারপর পাঁচটি ম্ছায়ের তিনটিতে জয়ী হয়েছে আফ্রিকার কোনও দেশ। বাকি দুটি ড্র হয়েছে। এবার সেই রেকর্ড অক্ষত রাখার লড়াইয়ে নেমেছিল মরক্কো। কিন্তু শেষ রক্ষা হল না।

STATS // #MARIRN

IR Iran have recorded their first World Cup victory since their win over the USA at France '98. pic.twitter.com/kJtkbKNDGx
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 15, 2018

প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলে মরক্কো। দুই দলেরই লক্ষ্য ছিল তিন পয়েন্ট। তাই ইরানকে চেপে ধরলেও কাউন্টার অ্যাটাকে বারবার প্রতিপক্ষ বক্সে হানা দিয়েছে ইরান। প্রথম ১৫ মিনিটে মরক্কোর একতরফা প্রাধান্য থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে ইরান। আক্রমণ-প্রতি আক্রমণে প্রথমার্ধে জমজমাট ফুটবল উপহার দেয় দুই দলই। কিন্তু সুযোগ নষ্টের প্রদর্শনী দেখল সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম উপস্থিতি ৬২ হাজার দর্শক।

ম্যাচে বেশি সুযোগ তৈরি করে মরক্কো। কিন্তু ইরানের সেরা খেলোয়াড় জাহানবক্স ম্যাচের সেরা সুযোগটি নষ্ট করেন প্রথমার্ধের ৪২ মিনিটে। গোলরক্ষক মুনির মহম্মদকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ জাহান। গোলরক্ষক অবশ্য অনুমান ক্ষমতার প্রয়োগ করে এগিয়ে এসে জায়গা ছোট করে দেয়। ফলে তাঁর পায়ে লেগে এ যাত্রায় রক্ষা পায় মরক্কো।

FT | #MAR 0-1 #IRN

ANOTHER dramatic finale at this year's #WorldCup! pic.twitter.com/DbhaGTI3Af
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 15, 2018

সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে এই ম্যাচ থেকে মরক্কোর কোচ হার্ভে রেনার্ড ও ইরান কোচ কার্লোস কেইরোস এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিতে সচেষ্ট ছিলেন। তেমনই নির্দেশ দিয়েছিলেন টিমকে। কিন্তু স্ট্রাইকাররা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে গোলের জন্য হাপিত্যেশ করে থাকতে হয় উভয়পক্ষকে। শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে জয়ী হয় ইরান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+