সোনার বার, টাকার পাহাড়ে ব্রাজিল অলিম্পিক্স কমিটির প্রধান, গ্রেফতারিতে নির্বাসিত ব্রাজিল

কার্লোস নুজম্যানকে সম্প্রতি গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। অভিযোগ কোটি কোটি টাকা ঘুষ দিয়ে রিও অলিম্পিক্সের টিকিট পেয়েছে তারা।

গোল্ড বার জমিয়ে রাখার অভিযোগে গ্রেফতার হয়েছেন ব্রাজিল অলিম্পিক্স অ্যাসোসিয়েশানের প্রধান কার্লোস নুজম্যান। আর তিনি গ্রেফতার হবার পরই ব্রাজিল অলিম্পিক্স অ্যাসোসিয়েশানকে নির্বাসিত করেছে ইন্টারন্যাশানাল অলিম্পিক্স কমিটি।

সোনার বার, টাকার পাহাড়ে ব্রাজিল অলিম্পিক্স কমিটির প্রধান

রিও অলিম্পিক্সের বিড কেনার জন্য কী কী করেছিল এই ঘটনার তদন্তে সুইৎজারল্যান্ডকে সাহায্য করছিল ব্রাজিল প্রশাসন। সেই মামলার তদন্তের সূত্র ধরেই গ্রেফতার হয়ে গেলেন নুজম্যান।

সোনার বার, টাকার পাহাড়ে ব্রাজিল অলিম্পিক্স কমিটির প্রধান

ব্রাজিলিয়ান অলিম্পিক্স কমিটিকে সাময়িকভাবে বরখাস্ত করে দিয়েছে আইওসি এমনকি এই সময়ে তাদের সমস্ত আর্থিক বরাদ্দও বন্ধ রাখা হবে। এখনও নুজম্যানের কমিটির অদেয় ধার রয়েছে, সে বিষয়েও আর মাথা ঘামাবে না আইওসি। ২০২০ সালের টোকিও অলিম্পিক্সের তত্বাবধায়ক কমিটিতেও ছিলেন নুজম্যান, সেই কমিটি থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

ফরাসি ও ব্রাজিল দুই দেশের যৌথ উদ্যোগে গঠিত তদন্ত কমিটি প্রায় একমাস ধরে নুজম্যানকে জেরা করেছে। জেনিভায় তাঁর সঞ্চিত ১৬ টি সোনার বার উদ্ধার হয়েছে। আর এই পর্যায়ে নুজম্যানের সম্পত্তি প্রায় ৪৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ রিওতে অলিম্পিক্স আয়োজনের জন্য ভোটিংয়ের সময় ঘুষ দিয়ে তিনি বিভিন্ন দেশের ভোট কিনেছিলেন। তারপর অলিম্পিক্স আয়োজনের যে বিপুল পরিমাণ অর্থবরাদ্দ তাঁর বড় অংশই আত্মসাৎ করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+