ব্রাজিল বনাম বেলজিয়াম দ্বৈরথ নিয়ে অজানা তথ্য একনজরে
একনজরে জেনে নেওয়া যাক দুই দলের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দ্বৈরথে নামছে ব্রাজিল ও বেলজিয়াম। দটো দলই এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। ব্রাজিল প্রতিবারের মতোই ফেভারিট দল হিসাবে টুর্নামেন্টে এসেছে। এদিকে বেলজিয়ামকে এবারের বিশ্বকাপে কালো ঘোড়া হিসাবে বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন। জোর লড়াই হবে সন্দেহ নেই। তার আগে একনজরে জেনে নেওয়া যাক দুই দলের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান।

- এই নিয়ে পঞ্চমবার দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে। ১৯৬৩ সালে প্রথমবার সাক্ষাতে বেলজিয়াম ব্রাজিলকে হারিয়েছিল।
- তার পরের তিনবারের সাক্ষাতে প্রতিবার ব্রাজিল জিতেছে।
- বিশ্বকাপে একবারই দুই দল মুখোমুখি হয়েছে। ২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে বেলজিয়ামকে ২-০ গোলে হারায় ব্রাজিল। রোনাল্ডো ও রিভাল্ডো গোল করে দলকে জয় এনে দেন।
- দক্ষিণ আমেরিকার দলগুলির বিরুদ্ধে বিশ্বকাপে শেষ চারবারের সাক্ষাতে বেলজিয়াম তিনবারই হেরে গিয়েছে।
- ব্রাজিল ১৯৯৪ সাল থেকে এই নিয়ে একটানা সাতবার কোয়ার্টার ফাইনালে খেলছে। এর মধ্যে ২০০৬ ও ২০১০ সালেই ব্রাজিল জিততে না পেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। বাকী চারবার সেমি ফাইনালে গিয়েছে। ২ বার ট্রফি জিতেছে।
- বেলজিয়াম এই নিয়ে পরপর ২টি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলছে। ২০১৪ সালে আর্জেন্তিনার কাছে হেরে বেলজিয়ামকে বিদায় নিতে হয়।
- ব্রাজিল গত ১৫টি ম্যাচে অপরাজিত রয়েছে। ১১টি জিতেছে, ড্র করেছে ৪টি ম্যাচ।
- বেলজিয়াম গত ২৩টি ম্যাচে অপরাজিত। ১৮টিতে জয় ও ৫টি ড্র করেছে।
- বেলজিয়ামের এডেন হ্যাজার্ড ১৮টি ম্যাচে ১৯টি গোলে সরাসরি অবদান রেখেছেন। ১০টি গোল নিজে করেছেন, ৯টিতে সহায়তা করেছেন।
- ব্রাজিলের নেইমার ১৯টি ম্যাচে ২০ গোলে অবদান রেখেছেন। ১১টি করেছেন, ৯টি করিয়েছেন।












Click it and Unblock the Notifications