ইন্টারকন্টিনেন্টাল কাপে জয় দিয়ে অভিযান শুরু ভারতের, মঙ্গোলিয়াকে হারাল ২ গোলে

Intercontinental Cup 2023: ইন্টারকন্টিনেন্টাল কাপে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। ওডিশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মঙ্গোলিয়াকে ২-০ গোলে পরাস্ত করল সুনীল ছেত্রীর দল।

চারদেশীয় এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লেবানন ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ভানুয়াতুকে। ইন্টারকন্টিনেন্টাল কাপ ভারত শেষবার জিতেছে ২০১৮ সালে।

ভারত বনাম মঙ্গোলিয়া

ওডিশায় এই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলল ভারতীয় ফুটবল দল। আজ ম্যাচ শুরুর আগে ভারত ও মঙ্গোলিয়ার ফুটবলারদের সঙ্গে মিলিত হয়ে তাঁদের উৎসাহিত করেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ম্যাচের ২ মিনিটের মাথাতেই সাহাল আবদুল সামাদের গোলে এগিয়ে যায় ভারত।

১৪ মিনিটের মাথায় ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন লালিয়ানজুয়ালা ছাংতে। প্রথম গোলের ক্ষেত্রে অবদান রয়েছে অনিরুদ্ধ থাপার। তিনি অরক্ষিত অবস্থা থেকে বল নিয়ে ডান প্রান্ত দিয়ে উঠে এসে শট নেন। সেই বলটি মঙ্গোলিয়ার গোলকিপার ঠিকভাবে বাঁচাতে পারেননি, বল চলে যায় সাহালের কাছে। বাঁ পায়ের শটে দেশের হয়ে তৃতীয় গোল করেন সাহাল।

ভারত বনাম মঙ্গোলিয়া

দ্বিতীয় গোলের ক্ষেত্রেও অনিরুদ্ধ থাপার ভূমিকা অনস্বীকার্য। থাপার কর্নারে মাথা ছুঁইয়েছিলেন সন্দেশ ঝিঙ্ঘন। বল কোনওরকমে গোললাইন থেকে বাঁচান বাটবোল্ড বলজিন্নিয়াম। সেই বল সন্দেশের কাছেই আসে। এরই মধ্যে সুযোগসন্ধানী ছাংতে দুরন্ত ভলির মাধ্যমে বল জালে জড়িয়ে দেন।

২০১৯ সালের পর ফের এদিনই দেশের হয়ে গোল করলেন ছাংতে। সেই গোলটিও ছিল আমেদাবাদে ২০১৯ সালের ইন্টারকন্টিনেন্টাল কাপে। আগাগোড়া ম্যাচে আধিপত্য রেখেই খেলল ভারত। থাপা, সাহাল, আপুইয়ারা মঙ্গোলিয়ার রক্ষণকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলেন। ভারতের জয়ের ব্যবধান বাড়তেও পারতো।

ভারতীয় দলের অনুশীলন

ভারতের ডিফেন্সকে অবশ্য তেমন পরীক্ষার মুখে পড়তে হয়নি। আনওয়ার আলি একবার দলকে বিপন্মুক্ত করেন। দ্বিতীয়ার্ধে খুব বেশি আক্রমণ দেখা যায়নি। রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে মঙ্গোলিয়া। ভারতের কয়েকটি প্রয়াস ক্রসবারের উপর দিয়ে চলে যায় বা ক্রসবারে লাগে। না হলে জয়ের ব্যবধান বাড়ত।

ভারতের পরের ম্যাচ সোমবার ভানুয়াতুর বিরুদ্ধে। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ছাড়াও উপস্থিত ছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে, সেক্রেটারি জেনারেল ড. শাজি প্রভাকরণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+