ইন্টার কন্টিনেন্টাল কাপ ফাইনালের আগে ফিফা তালিকায় স্বস্তি ভারতের

ভারত পরপর দুটি ম্যাচে বড় জয় পাওয়ায় ফিফা ক্রমতালিতায় ৯৭ নম্বরেই রয়েছে।

সুনীল ছেত্রীর নেতৃত্বে ইন্টার কন্টিনেন্টাল কাপে অসাধারণ খেলছে ভারত। চারদেশীয় এই টুর্নামেন্টে ভারত ইতিমধ্যে দুটি ম্যাচ জিতে গিয়েছে। তৃতীয় ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে। চাইনিজ তাইপেইকে ৫-০ গোলে হারানোর পরে কেনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ভারত।

ইন্টার কন্টিনেন্টাল কাপ ফাইনালের আগে ফিফা তালিকায় স্বস্তি ভারতের

এই ম্যাচে ড্র করলেই ভারত ফাইনালে চলে যাবে। অধিনায়ক ছেত্রী একদিকে যেমন ১০০টি ম্যাচে নেমে ভারতের হয়ে ৬১টি গোল করে ফেলেছেন, তেমনই দলকে একাই টানছেন। ২টি ম্যাচে ৫টি গোল করেছেন সুনীল।

ভারত পরপর দুটি ম্যাচে বড় জয় পাওয়ায় ফিফা ক্রমতালিতায় ৯৭ নম্বরেই রয়েছে। বাকী যে তিনটি দল খেলছে তাদের চেয়ে ক্রমতালিকায় ভারত অনেকটা এগিয়ে।

কেনিয়া এই মুহূর্তে রয়েছে ১১২ নম্বরে। নিউজিল্যান্ড রয়েছে ১২০ নম্বর স্থানে। এবং চাইনিজ তাইপেই রয়েছে ১২৩ নম্বর স্থানে। এই টুর্নামেন্ট রবিবার জিতে নিতে পারলে ভারত ফিফা ক্রমতালিকায় আরও কয়েকধাপ উপরে উঠে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+