Lionel Messi: কঠিন সময়ে দলের রক্ষাকর্তা সেই মেসি, টানা তিন ম্যাচ জয়হীন ইন্টার মায়ামি

গোল করলেন মেসি, কিন্তু জয় অধরাই থাকল ইন্টার মায়ামির। টানা তিন ম্যাচে জয়হীন মেসি ব্রিগেড। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ইন্টার মায়ামি। কিন্তু শেষ দুই ম্যাচে জয়ের মুখ দেখেনি তারা। এই পরিস্থিতিতে রবিবার সকালে(ভারতীয় সময় অনুসারে) শার্লটের বিরুদ্ধে খেলতে নেমেছি‌ন ইন্টার মায়ামি। কিন্তু ১-১ গোলেই ‌ড্র করে ফের পয়েন্ট নষ্ট করলেন মেসিরা।

শার্লটের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই একেবারেই ছন্দে দেখাচ্ছিল না টাটা মার্টিনোর দলকে। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে কোনও গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের চাপ বাড়ায় শার্লট। মায়ামির দুর্বল রক্ষণের সুযোগ নিয়েই ৫৭ মিনিটে কারোল গোল করে শার্লটকে এগিয়ে দেন। কিন্তু গোল হজম করার পরই যেন জেগে উঠেন মেসিরা।

Lionel Messi

গোল হজম করার পরই জর্দি আল বার কর্ণার থেকে দুরন্ত হেড করেছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু সেই শট প্রতিপক্ষ দলের গোলরক্ষক বাঁচিয়ে দেন। কঠিন সময়ে উএর একবার দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন মেসি। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়ার দূরপাল্টার শট তেকাঠিতে প্রবেশ করে। ফলে ম্যাচে সমতা ফেরায় ইন্টার মায়ামি। এরপর আরও একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ইন্টার মায়ামি। এটি মেজর লিগ সকারে মেসির ১৫ নম্বর গোল।

এরপরও মেসি-সুয়ারেজরা একাধিক গোলের সুযোগ পেয়েছিলেন কিন্তু তা কাজে লাগাতে পারলেন না। ফলে ১ পয়েন্ট নিপয়েই মাঠ ছাড়তে হল মেসিদের।এই ম্যাচ ড্রয়ের পর ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রাখল মায়ামি।

চোটের জন্য দীর্ঘদি‌ন মাঠের বাইরে ছিলেন মেসি। সদ্য আবার ইন্টার মায়ামির জার্সিতে খেলতে শুরু করেছেন। বয়স যতই বাড়ুক, কঠিন সময়ে তিনিই যে দলের ত্রাতা তা ফের একবার বুঝিয়ে দিলেন মেসি।আগামী বৃহস্পতিবার অবশ্য খেতাব জয়ের হাতছানি মেসিদের সামনে। কলম্বাসের বিরুদ্ধে ড্র করলেই সাপোটার্স শিল্ডের ট্রফি ঘরে তুলতে পারেন মেসিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+