Copa America 2024: চোটের ভয়কে জয় করেই ফাইনাল খেলতে নামছেন, কলম্বিয়া ম্যাচের আগে আত্মবিশ্বাসী মেসি
সোমবার সকালে (ভারতীয় সময় অনুসারে)কোপা আমেরিকা ফাইনাল খেলতে নামছে আর্জেন্টিনা। পর পর দুই বার মহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জন করার লক্ষ্য নিয়েই কোপার ফাইনালে নামছেন মেসিরা। টুর্নামেন্টের মধ্যেই চোটের সমস্যার মুখে পড়েন মেসি, এরজন্য গ্রুপ লিগের শেষ ম্যাচে খেলতেও পারেনসনি। কিন্তু চোট কাটিয়ে আবার মাঠে ফিরেছেন। দলের জয়ে অবদান রেখেছেন, এবার ফাইনাালের আগের ফিটনেস নিয়ে মুখ খুললেন মেসি।
চোটের কারণে তাকে টুর্নামেন্টের মাঝপথে সমস্যার মুখে পড়তে হয়েছিল। লিওনেল মেসি কোপা আমেরিকার ফাইনালের প্রতিপক্ষ কলম্বিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, তিনি এখন সম্পূর্ণ ফিট, এমনকি নিজের সেরাটা দিতে প্রস্তুত।

২০২১ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ বিজয়ীরা মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে। কারণে মেসির লক্ষ্য তৃতীয় বড় টুর্নামেন্ট জিতে দেশকে উপহার দেওয়া। একটি পেশীর চোট মেসিকে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ-পর্বের শেষ ম্যাচটি থেকে বাদ পড়তেবাধ্য করেছিল, কিন্তু ফাইনালের আগে মেসি বলেছেন যে তিনি সম্পূর্ণ ফিট এবং রবিবারের মেগা ম্যাচের আগে তাঁর সাহসও অনেছকটাই বেড়ে গিয়েছে।
একটি সংবাদ মাধ্যমে আটবারের ব্যালন ডি ওর বিজয়ী বলেছেন, "কানাডার সাথে আমি শারীরিকভাবে খুব ভাল অনুভব করেছি। চিলির বিপক্ষে আমার কিছুটা সমস্যা ছিল এবং আমি আর স্বাচ্ছন্দ্যে খেলিনি। আমি ইতিমধ্যেই ধীরগতিতে ছিলাম, সমস্যা নিয়ে খেলায় নিজের সেরাটা দিতে পারেনি। ইকুয়েডরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে আমি ছন্দে ফিরি। আমি চোট থেকে ভালো ছিলাম, কিন্তু আমার মাথায় মধ্যে কিছুটা ভয় ছিল।'
মেসি আরও বলেন, "শেষ ম্যাচে আমি আমার ভয়কে জয় করেছি, আমি ভাল অনুভব করেছি এবং ফাইনালের জন্য আমি আরও ভাল অনুভব করব।"
এই ম্যাচটিই দেশের হয়ে মেসির শেষ ম্য়াচ হতে পারে বলে জল্পনা তুঙ্গে। অবশ্য মেসি নিজে এখনও সরকারিভাবে বলেননি যে তিনি ঠিক কবে অবসর নেবেন, বা বিশ্বকাপে আদৌ খেলবেন কিনা। অনেকের বিশ্বাস রবিবারের ফাইনালের পর মেসি তার উজ্জ্বল আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতে পারেন, কারণ তিনি বলেছিলেন যে তিনি গত সপ্তাহে আর্জেন্টিনার হয়ে তার "শেষ লড়াই" করছেন।
Copa America 2024: সুয়ারেজের সৌজন্যে মানরক্ষা, কানাডাকে হারিয়ে কোপায় তৃতীয় স্থান পেল উরুগুয়ে
এর আগে নীল সাদা জার্সিতে ২০০৭ সালে কোপা আমেরিকা, ২০০৮ সালের অলিম্পিক, ২০১৫ সালে ফিফা বিশ্বকাপ, ২০১৫ এবং ২০১৬ সালে কোপা আমেরিকা ফাইনা্ল, ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ সালে ফিফা বিশ্বকাপ ফাইনাল খেলেছেন মেসি।












Click it and Unblock the Notifications