মাথায় হাত বার্সার, মেসি-ইনিয়েস্তার-সই ঘিরে সন্দেহের মেঘ
বার্সেলোনার এবার কী হবে বহু বছরের বিশ্বস্ত সৈনিকও এবার বেঁকা সুরে বাজছেন।
দিন কয়েক আগেই বার্সেলোনাকে টাটা করে পিএসজি-র পথে পা বাড়িয়েছেন নেইমার। এখনও অবধি নতুন চুক্তিতে সই করেননি লিওনেল মেসি, ইনিয়েস্তা। মোটেই স্বস্তিতে নেই বার্সা কর্তৃপক্ষ। এখন বড় ক্লাবরা কোনও টাকার অঙ্ককেই ডরাচ্ছেন না। এহেন অবস্থায় ইনিয়েস্তার তোপ।

বার্সেলোনার দীর্ঘদিনের সৈনিকের দাবি তিনি যে বার্সাতেই থাকবেন তার কোনও স্থিরতা নেই। স্প্যানিশ দৈনিকে দেওয়া চাঞ্চল্যকর সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ,'এখনও নতুন কোনও চুক্তি বার্সেলোনার সঙ্গে সই করিনি। তিন বছর আগে হলে ভাবতেও পারতাম না বার্সেলোনা ছাড়ার কথা। কিন্তু এখন আমি নিজের ভবিষ্যত নিয়ে ভাবছি। যেটা এর আগে কখনও ভাবিনি।'
এদিকে বার্সার তারকা স্ট্রাইকার মেসি এখনও নতুন চুক্তিতে সই করেননি। যদি ক্লাব কর্তৃপক্ষ এখনও গলা ফাটাচ্ছেন মেসি তাঁদেরই থাকবেন। মেসি যদি থাকেনও , কিন্তু ইনিয়েস্তা চলে গেলে কিন্তু বড় অসুবিধার সম্মুখীন হবে স্প্যানিশ জায়ন্টরা।












Click it and Unblock the Notifications