অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ সম্পর্কে তথ্যগুলি আগ্রহ আরও বাড়বে ফুটবলপ্রেমীদের

গুয়াহাটিতে বৃষ্টির জন্য বাতিল ট্রফি ট্যুর. তাই আগামই কলকাতায় চলে এসেছে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের ট্রফি 

কথা ছিল শুক্রবার শহরে আসবে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ট্রফি। কিন্তু তার দু'দিন আগেই ফুটবলের মক্কায় চলে এসেছে ট্রফি। শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিশ্বকাপের ট্রফির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ সম্পর্কে তথ্যগুলি আগ্রহ আরও বাড়বে ফুটবলপ্রেমীদের

তবে ফুটবলপ্রেমী বাঙালি নিশ্চয় শুধু ট্রফিটা দেখেই খুশি হবে না। তাঁরা আরও বিস্তারিত জানতে চান ট্রফির বিষয়ে। ৪৯.৫ সেমি উচ্চতার এই ট্রফিটি ৪.৬ কেজি ওজনের। অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনালে যাঁরা চ্যাম্পিয়ন হবে তাঁরা কলকাতার নবরূপে সজ্জিত যুবভারতীতে এই ট্রফিটিই হাতে তুলবে।

এই ট্রফিটি তৈরি হয়েছে মূলত সঙ্কর ধাতু দিয়ে। যার মূল তামা। এছাড়াও রয়েছে জিঙ্ক, স্টারলিং রূপো, ও স্টিল। স্টিল ফিনিশের এই ট্রফিটি বিশ্বকাপের মূল ট্রফির থেকে অনেকটাই আলাদা। যেহেতু অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ তাই উঠতি তরুণদের জন্য এর মডেল খুব স্লিক। ২০০৪ সালে ইংল্যান্ডের বার্মিংহ্যামে এই ট্রফিটি তৈরি হয়েছে।

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ সম্পর্কে তথ্যগুলি আগ্রহ আরও বাড়বে ফুটবলপ্রেমীদের

এদিকে শহরে ট্রফি পৌঁছে যাওয়ায় বিশ্বকাপের ফাইনাল কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তাই যুবভারতীতেও শেষ মুহূর্তের তৎপরতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+