সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত, মালদ্বীপকে চূর্ণ করল ৯ গোলে
সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের সিনিয়র মহিলা ফুটবল দল। আজ নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মালদ্বীপকে ৯-০ গোলে হারিয়ে। এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট হলো ভারতের। চারটি গোল করেন অঞ্জু তামাং। ডাঙ্গমেই গ্রেস দুটি গোল করেছেন। একটি করে গোল প্রিয়াঙ্কা দেবী, সৌম্যা গুগুলোথ ও কাশমিনার।

(ছবি- এআইএফএফ)
ম্যাচের শুরু থেকেই দাপট নিয়ে খেলতে থাকে ভারতের প্রমীলা-বাহিনী। প্রথম ১০ মিনিটেই চারটি কর্নার আদায় করে নেয়। মালদ্বীপের রক্ষণে বারবার আছড়ে পড়তে থাকে ভারতের আক্রমণ। শর্ট কর্নার থেকে প্রতিপক্ষের বক্সে ঢুকে দারুণ শটে ২৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন অঞ্জু। এরপর আশালতা দেবীর ক্রস থেকে গোল করেন প্রিয়াঙ্কা। রতনবালা দেবীর জোরালো শটের পর ফিরতি বলে ট্যাপ করে ভারতের তৃতীয় গোলটি এনে দেন অঞ্জু। বিরতিতে ভারত ৩-০ গোলে এগিয়ে ছিল।
বিরতির পর গোলের বন্যায় ভেসে যায় মালদ্বীপ। ৫৩ মিনিটে গ্রেসের গোলে ব্যবধান বেড়ে হয় ৪-০। কয়েক মিনিট পরেই পরিবর্ত হিসেবে নামা সৌম্যা ভারতের পঞ্চম গোলটি করেন। এ ক্ষেত্রেও ক্রসটি এসেছিল অধিনায়ক আশালতা দেবীর থেকেই। এরপর শেষ অবধি ক্রমাগত আক্রমণ চালিয়ে গিয়ে গোলের ব্যবধান বাড়াতে থাকে ভারত। ষষ্ঠ গোলটি করেন কাশমিনা দেবী। ভারতের সপ্তম গোলটি প্রতিপক্ষের জালে জড়িয়ে হ্যাটট্রিক সেরে ফেলেন অঞ্জু। অষ্টম গোলটি করেন ডেঙ্গমেই গ্রেস। রেগুলেশন টাইমে রঞ্জনার ক্রস থেকে নিজের চতুর্থ গোলটি করেন অঞ্জু।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications