দুর্দান্ত পারফরম্যান্স, কটিফ কাপে তৃতীয় হয়েও পুরস্কার পেল ভারতের মহিলা ফুটবল দল

দুর্দান্ত পারফরম্যান্স, কটিফ কাপে তৃতীয় হয়েও পুরস্কার পেল ভারতের মহিলা ফুটবল দল

কটিফ কাপে তৃতীয় হয়েও পুরস্কার পেল ভারতের মহিলা ফুটবল দল। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাদের এই বিশেষ পুরস্কার দিয়েছে উদ্যোক্তারা।

দুর্দান্ত পারফরম্যান্স, কটিফ কাপে তৃতীয় হয়েও পুরস্কার পেল ভারতের মহিলা ফুটবল দল

২৮ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত স্পেনে অনুষ্ঠিত হয় কটিফ কাপ। এই টুর্নামেন্ট চারটি ম্যাচ খেলে ভারতের মহিলা ফুটবল দল। স্পেনের প্রথম সারির ক্লাব ভিল্লারিয়াল ও সে দেশের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ০-২ গোলে হারে ভারত। কিন্তু দুই ম্যাচেই লড়াই হয় কাঁটায় কাঁটায়।

যদিও হেরে গিয়ে দমে যাননি ভারতের মহিলা ফুটবল দলের খেলোয়াড়েরা। বরং তেড়েফুঁড়ে ওঠেন তাঁরা। অপেক্ষাকৃত বেশি শক্তিশালী বলিভিয়াকে ৭-০ ও মাউরিটানিয়াকে ৩-১ গোলে হারিয়ে কটিফ কাপে তৃতীয় হয় ওমেন ইন ব্লু। চ্যাম্পিয়ন কিংবা রানার্স না হলেও গোটা টুর্নামেন্ট জুড়ে ভারতের মহিলা ফুটবল দল যে পারফরম্যান্স দিয়েছে, তাতে মুগ্ধ কটিফ কাপ কতৃপক্ষ।

ভারতীয় ফুটবলের এমন উন্নতি দেখেও খুশি হয়েছেন উদ্যোক্তারা। স্বীকার করেছেন, গত এক বছরে ভারতের মহিলা ফুটবল দলে উল্লেখযোগ্য পরিবর্তন নজরে পড়েছে। এই দল আগামী দিনে আরও ভাল ফল করবে বলে বিশ্বাস করেন কোচ মায়মল রকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+