কোটিফ কাপ থেকে খালি হাতে বিদায় নিয়েও উচ্ছ্বসিত ভারতীয় যুব দল! জেনে নিন পিছনের কারণ
কোটিফ কাপে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর থেকে ভাল ফল করতে না পারলেও আর্জেন্তিনার বিরুদ্ধে জয় গর্বিত ভারতের তরুণ দল।
কোটিফ কাপে শূন্য হাতে ফিরতে হলেও উচ্ছ্বসিত ভারত, উচ্ছ্বসিত ভারতের তরুণ খেলোয়াড়েরা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর ভারতের তরুণ খেলোয়াড়দের এমন উচ্ছ্বসিত হওয়ার নেপথ্যে রয়েছে আর্জেন্তিনা।

কোটিফ কাপে চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-২০ আর্জেন্তিনা দল। আর এই আর্জেন্তিনা দলকেই এই টুর্নামেন্টে হারায় টিম ইন্ডিয়া।
স্পেনের ভ্যালেন্সিয়ায় দীপক টাংরি এবং আনোয়ার আলির গোলে ভারতের কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্তিনা। কোটিফ কাপের ফাইনালে সেই আর্জেন্তিনাই ২-১ গোলে হারিয়ে দিল অনূর্ধ্ব-২০ রাশিয়াকে। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে লিওনেল মেসি-দিয়েগো মারাদোনার দেশ।
যদিও ম্যাচ শুরুর প্রথম ১৫ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে ছ'বারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ী দল ১১ মিনিটে গোল করে রাশিয়াকে এগিয়ে দেন ইগর দিভিভে। যদিও এই লিড দীর্ঘস্থায়ী হয়নি। পরের মিনিটেই আর্জেন্তিনাকে সমতায় ফেরান ফাকুন্দো কালিডিও। অ্যালন মারিনেল্লির গোলে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। ম্যাচ জিতে আর্জেন্তাইন কোচ জানান, 'দেশকে ফের একবার চ্যাম্পিয়ন করতে পেরে খুশি।'
এদিন ম্যাচ শেষে ভারতের বিরুদ্ধে হারের প্রসঙ্গে উঠলে আর্জেন্তিনার যুব দলের কোচ স্পষ্ট জানিয়ে দেন, ওই ম্যাচে আর্জেন্তিনার থেকে যথেষ্ট ভাল খেলেছিল ভারত। আর তাই যোগ্য দল হিসেবেই ভারত সেই ম্যাচে আর্জেন্তিনাকে হারিয়েছিল। বয় ভিত্তিক ভারতীয় দলের পারফরম্যান্স যে তাঁর বেশ চোখ টেনেছে, তা আগেই জানিয়েছিলেন লিওনেল।
কোটিফ কাপের চ্যাম্পিয়ন দল ভারতের কাছে হারায় তাই খুশি, যুব ভারতীয় দলের ফুটবলাররা।












Click it and Unblock the Notifications