ঘরের মাঠে চেন্নাইয়ানের বিরুদ্ধে হেরে বসল এটিকে
ঘরের মাঠে চেন্নাইয়ানের বিরুদ্ধে হেরে বসল এটিকে
ঘরের মাঠে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে হেরে বসল এটিকে। চার ম্যাচ পর হার কলকাতার ফ্র্যাঞ্চাইজি। এদিন ১-৩ গোলে হেরে বসে এটিকে। যার ফলে ১৭ ম্যাচ শেষে এদিন ৩৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থানে ওঠার সুযোগ থাকলেও তা হাতছাড়া হল। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে গোয়া। সমসংখ্যাক ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগের দ্বিতীয় স্থানে এটিকে। কোয়ার্টার নিশ্চিত হলেও লিগের শীর্ষস্থানে পৌঁছল সুযোগ হাতছাড়া করল কলকাতার দল।

ম্যাচে এদিন কোনভাবেই এটিকে দাপট দেখাতে পারেনি। প্রথমার্ধে জোড়া গোলে এটিকে পিছিয়ে পড়ে। শুরুর ৭ মিনিটে রাফায়েল ক্রিভেলারোর গোলে চেন্নাইয়ান এগিয়ে যায়। এরপর ৩৯ মিনিটে ফের গোল চেন্নাইয়ানের। আন্দ্রের গোলে চেন্নাইয়ান স্কোরলাইন ২-০ করে।
এদিন এটিকের হয়ে একটি মাত্র গোল দিয়েছেন রয় কৃষ্ণা। দ্বিতীয় গোল হজমের এক মিনিটের মধ্য়ে ৪০ মিনিটে কৃষ্ণা গোল শোধ করে স্কোরলাইন ১-২ করেন। যদিও শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও ৩-১ ব্যবধানে এটিকে ম্যাচ হারে। ম্যাচের অতিরিক্ত সময়ে ৯৪ মিনিটে চেন্নাইয়ান এফসির হয়ে নেরিজুস গোল করে এটিকের কফিনে শেষ পেরেক পুঁতে দেন।
একনজরে পয়েন্ট টেবিল
১৭ ম্যাচ শেষে গোয়া ৩৬ পয়েন্টে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।
১৭ ম্যাচ শেষে এটিকে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
১৭ ম্যাচ শেষে বেঙ্গালুরু ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে
মুম্বইও ১৭ ম্য়াচ খেলেছে। ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে।












Click it and Unblock the Notifications