১২৫ কোটির ভারতকে ভিডিও বার্তা এই ৩ ফুটবলারের, যা আপনাকে করবে অনুপ্রাণিত

আর চারদিন বাদে শুরু অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ। দেশের দর্শকরাতরুণ ত যাতে তাঁদের জন্য গলা ফাটান তাই ভিডিও পোস্ট করছেন তরুণ তুর্কিরা। 

শুক্রবার বিকাল পাঁচটায় ভারত সাক্ষী হবে প্রথম ইতিহাসের। আর রাত আটটায় ভারতীয় ফুটবল দল সাক্ষী হবে সেই ঐতিহাসিক মুহূর্তের। যখন আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার মাঠে নামবে ভারত।

১২৫ কোটির ভারতকে ভিডিও বার্তা এই ৩ ফুটবলারের

গোটা দেশে ইতিমধ্যেই প্রথম বিশ্বকাপ জ্বর চড়ছে। দিল্লির জওহারলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের নামে ধ্বনি উঠবে এমনটাই আশা সব মহলের। তবে যে কিশোর প্রতিনিধিরা ১২৫ কোটির দেশের প্রতিনিধিত্ব করবেন তাঁদের মনে যেমন উৎফুল্লতা রয়েছে, তেমনি রয়েছে টেনশেনর চোরাস্রোত। হোক না যুব বিশ্বকাপ। বিশ্বকাপের নাম যেখানে রয়েছে তার মাহাত্ম্য তো আলাদা থাকবেই।

ভারতীয় দলের ফুটবলাররা চাইছেন জনতার আবেগ-উষ্ণতার প্রকাশ দেখতে। তাই তাঁরা ইতিমধ্যেই সমর্থন চেয়ে ভিডিও পোস্ট করেছেন। ভারতীয় দলের গোলদুর্গ রক্ষার দায়িত্বে থাকবেন ধীরজ সিং , তাঁর বার্তা ,'এটা শুধু আমাদের বিশ্বকাপ নয়, এটা সকলের বিশ্বকাপ, সকলে আসুন এবং সমর্থন করুন। ' এই বলে নিজের জার্সিকে চুম্বনও করেছেন তিনি।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FTheIndianFootballTeam%2Fvideos%2F1508155392608596%2F&show_text=0&width=261" width="261" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

একইরকম ভাবে আবেগপ্রবণ দলের ডিফেন্ডার নামিত দেশপান্ডে, এবং স্টপার প্রভসুখান গিলও। তাঁদেরও বার্তা সকলে আসুন আর সমর্থন করুন কারণ এটা শুধু তাঁদের বিশ্বকাপ নয়, গোটা দেশের বিশ্বকাপ। যেখানে মাঠে পারফর্ম করবেন তারা আর মাঠের বাইরে পারফর্ম করবেন সমর্থকরা।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FTheIndianFootballTeam%2Fvideos%2F1508148605942608%2F&show_text=0&width=261" width="261" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FTheIndianFootballTeam%2Fvideos%2F1508149805942488%2F&show_text=0&width=261" width="261" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+