Mohun Bagan Super Giant: আনোয়ার আলিকে নিয়ে জটিলতা, সবুজ মেরুন জার্সিতেই খেলবেন তারকা ডিফেন্ডার?
আনোয়ার আলির মোহনবাগান এসজিতে খেলা নিয়ে হঠাৎ করেই অনিশ্চয়তা তৈরি হয়। সৌজন্যে রঞ্জিত বাজাজের একটি টুইট। আসন্ন মরশুমে কোথায় খেলবেন আনোয়ার তা নিয়ে জল্পনা তৈরি হয়।
পাঞ্জাব এফসির কর্তার রঞ্জিত বাজাজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, একজন ফুটবলারকে লোনে এক মরশুমের জন্যই সই করানো যায়। সেখানে আনোয়ারের সঙ্গে ২০৩১ পর্যন্ত চুক্তি করেছে মোহনবাগান এসজি। যা নাকি ফিফার নিয়মের বাইরে। মোহনবাগান এসজি কর্তারাও বিষয়টা খতিয়ে দেখেছেন। তবে তাদের দাবি, ফিফার এই নিয়ম ভারতীয় ফুটবলের ক্ষেত্রে কার্যকর নয়। ফলে জাতীয় দলের ডিফেন্ডারের সবুজ মেরুন জার্সিতে খেলা নিয়ে সংশয় নেই।

সূত্রের খূবর অনুসারে মোহনবাগান এসজিতেই থাকছেন আনোয়ার। মোহনবাগান সুপার জায়েন্ট অন্দর থেকে যেটুকু জানা যাচ্ছে, লোন সংক্রান্ত ফিফার নতুন নিয়ম এখনও কার্যকর হয়নি ভারতীয় ফুটবলে। তাই পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী ২০২৭ পর্যন্ত সবুজ-মেরুনের হয়ে খেলবেন এই তারকা ডিফেন্ডার।
এমবিএসজি ম্যানেজমেন্ট রঞ্জিত বাজাজ সহ দিল্লি এফসি কর্তাদের সাথে কথা বলে সমাধান সূত্র বের করার চেষ্টা করছে। রঞ্জিত বাজাজ নিজের শতাবলী জানিয়ে মেইল ও করেছেন. আনোয়ার কোথায় খেলবে জানতে হলে অপেক্ষা করতে হবে। যেটাই হবে সেটা এমবিএসজি ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়ার পেজে সরকারিভাবে জানিয়ে দেবে।
২০২৩-২৪ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের হয়ে ১৬টি ম্যাচ খেলেছিলেন আনোয়ার। যার মধ্যে চারটি ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছিল দল। এমনকি গোটা মরশুমে বেশ কয়েকটি গোলও করেছিলেন। নিচ থেকে আক্রমণ গড়ার ক্ষেত্রেও অবদান রাখার চেষ্টা করেছিলেন। কিছু সুযোগ তৈরি করার ক্ষেত্রে আনোয়ার আলি কার্যকর ভূমিকা নিতে পেরেছিলেন। সব মিলিয়ে নিজের পাৱফরম্যান্সের সৌজন্যে ছাপ ফেলেছিলেন আনোয়ার।
বিগত কয়েক বছর ধরেই দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান এসজি। শেষ মরশুমে ডুরান্ড কাপের পাশাপাশি আইএসএলের শিল্ড এসেছে গঙ্গাপাড়ের ক্লাবেতে। যারফলে এবার এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। তার জন্য আরো শক্তিশালী দল গড়তে চাইছে ম্যানেজমেন্ট। দুই বিদেশি ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল এবং হেক্টর ইউস্তেকে ছেড়ে দিয়েছে মোহনবাগান। নতুন বিদেশি ডিফেন্ডারকে সই করানো হয়েছে। সেখানে আনোয়ার হাতছাড়া হলে চাপ বাড়তে পারে।
পাশাপাশি প্রীতম কোটালের ফের মোহনবাগান এসজিতে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। গত মরশুমে সবুজ মেরুন ছেড়ে কেরলে গিয়েছিলেন বাঙালি এই ডিফেন্ডার। এবার তাঁকে ফের দলে ফেরাতে পারে মোহনবাগান এসজি ম্যানেজমেন্ট।












Click it and Unblock the Notifications