Indian Football Team: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব, এশিয়াডের গ্রুপ বিন্যাস ঘোষণা, সুনীলদের প্রতিপক্ষ কারা?
এশিয়ান গেমসের খেলার ছাড়পত্র পেয়েছে ভারতীয় ফুটবল দল ২৪ ঘণ্টাও হয়নি। এশিয়াডের পাশাপাশি ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ বিন্যাস ঘোষণা হয়ে গেল। তিন বছর পর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রিলিমিনারি রাউন্ডের যোগ্যতা অর্জন পর্বের রাউন্ড ২-তে খেলবে ভারত।
বৃহস্পতিবার এই পর্বের সূচি ঘোষণা হয়েছে। ভারত রয়েছে গ্রুপ-'এ'-তে। এই গ্রুপে সুনীল ছেত্রীর দলকে খেলতে হবে কাতার, কুয়েত, মাঙ্গোলিয়া অথবা আফগানিস্তানের মধ্যে যে কোনও একটি দেশের সঙ্গে।

গতবার ভারতের গ্রুপে আফগানিস্তান, বাংলাদেশ, ওমান ছিল। সেই জায়গায় এবার রয়েছে কাতার, কুয়েত এবং আফগানিস্তান ও মঙ্গোলিয়া ম্যাচের বিজয়ী দল। ফলে গতবারের থেকে আপাতদৃষ্টিতে ভারত এবার সহজ গ্রুপে।
ꜰɪꜰᴀ ᴡᴏʀʟᴅ ᴄᴜᴘ 2026 ᴘʀᴇʟɪᴍɪɴᴀʀʏ ᴊᴏɪɴᴛ Qᴜᴀʟɪꜰɪᴄᴀᴛɪᴏɴ ʀᴏᴜɴᴅ 2 🤩👏🏽
— Indian Football Team (@IndianFootball) July 27, 2023
ɢʀᴏᴜᴘ ᴀ
🇶🇦
🇮🇳
🇰🇼
🇦🇫 / 🇲🇳#FIFAWorldCup 🏆 #AsianCup2027 🏆 #IndianFootball ⚽️ pic.twitter.com/s2uCuzVI5j
একইসঙ্গে এশিয়ান গেমসেরও ড্র ঘোষণা হয়েছে। এখানেও ভারতীয় পুরুষ দল রয়েছে গ্রুপ-'এ'-তে। সুনীল ছেত্রীদের প্রতিপক্ষ চিন, বাংলাদেশ, মায়ানমার। ভারতীয় মহিলা দল রয়েছে গ্রুপ 'বি'-তে। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে চাইনিজ তাইপে, থাইল্যান্ড।ভারত অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে।
নিয়মের বেড়াজালে আটকে ছিল ভারতীয় দলের এশিয়ান গেমসে অংশগ্রহণ। ভারতের পুরুষ ও মহিলা ফুটবল দলকে এশিয়ান গেমসে অংশ নেওয়ার ছাড়পত্র দিয়েছে ক্রীড়ামন্ত্রক।তবে শর্তের বাইরে গিয়ে খেলার সুযোগ দেওয়ার অধিকার ছিল ক্রীড়ামন্ত্রকের। অবশেষে সেটাই হল। ২৩ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসের আসর বসছে চিনে।
#19ᴛʜᴀꜱɪᴀɴɢᴀᴍᴇꜱ Draw Results 🔥💪🏽
— Indian Football Team (@IndianFootball) July 27, 2023
ᴍᴇɴ’ꜱ ɢʀᴏᴜᴘ ᴀ
China PR
Bangladesh
Myanmar
India
ᴡᴏᴍᴇɴ’ꜱ ɢʀᴏᴜᴘ ʙ
Chinese Taipei
Thailand
India #IndianFootball ⚽️ pic.twitter.com/HmVa1Q98zV
এশিয়ান গেমসে অংশগ্রহণ করার যে নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী, দলগত খেলার ক্ষেত্রে প্রথম আটটি দলই সরাসরি এশিয়ান গেমসে অংশ নেয়। এশিয়ায় ভারতীয় ফুটবল ১৮ নম্বরে। সাম্প্রতিক কালে আন্তর্জাতিক ফুটবলে ভারতের যা পারফরম্যান্স তার জন্যই নিয়ম শিথিল করেছে ভারত সরকার।গত বিশ্বকাপের ও আসন্ন এশিয়ান কাপের আয়োজক কাতার এখন বিশ্ব ক্রমতালিকায় ৫৯ নম্বরে রয়েছে। ভারত রয়েছে ৯৯ নম্বরে। কুয়েত ১৩৭, আফগানিস্তান ১৫৭ ও মঙ্গোলিয়া ১৮৩ নম্বরে রয়েছে। প্রথম রাউন্ডে আফগানিস্তান ও মঙ্গোলিয়ার মধ্যে লড়াইয়ে জয়ী দল উঠবে দ্বিতীয় রাউন্ডে।

এশিয়ান গেমস এবং ২০১৬ সালের বিশ্বকাপ কোয়ালিফারের ড্র হওয়ার পর ভারতের হেড কোচ ইগর স্টিমাচ বলেন, 'আমরা এশিয়ান গেমস এবং ২০১৬ বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রতিপক্ষদের ব্যাপারে জানতে পেরেছি। এশিয়ান গেমসের গ্রুপ নিয়ে যদি বলি আয়োজক দেশ চিনের বিরুদ্ধে খেলতে হবে আমাদের। ওই ম্যাচ আমাদের তরুণ ফুটবলারদের জন্য বেশ কঠিন হতে চলেছে। আমার মনে হয় ওই ম্যাচ এই গ্রুপের বিজয়ী নির্ধারণ করবে।'












Click it and Unblock the Notifications