Indian Football Team: ফুটবলার ছাড়তে নারাজ ক্লাবদের চিঠি, সমাধান সূত্রের খোঁজে ফেডারেশন
ভারতীয় ফুটবলে ক্লাব বনাম দেশের দ্বন্দ্ব নতুন কোনও বিষয় নয়। আই লিগ থেকে আইএসএল সময় পাল্টেছে। কিন্তু সমস্যা রয়েই। এশিয়ান গেমস, কিংস কাপ, এএফসি এশিয়া কাপ, অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্ব। চলতি মরসুমে একাধিক টুর্নামেন্ট রয়েছে ভারতীয় দলের। ফলে একাধিকবার জাতীয় দলের জন্য ফুটবলারদের ছাড়তে হবে আইএসএল দলগুলিকে।
কিন্তু এতগুলি টুর্নামেন্টের জন্য কোনও ভাবেই ফুটবলার ছাড়তে রাজী নয় ক্লাবগুলি। এশিয়া কাপ এবং তাঁর প্রস্তুতির জন্য ফুটবলারদের ছাড়তে রাজী হলেও এশিয়ান গেমস এবং অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য জাতীয় দলে ফুটবলার ছাড়তে নারাজ আইএসএল দলগুলি। ফেডারেশনকে তাঁরা ইতিমধ্যেই নিজেদের বক্তব্য জানিয়েছে ক্লাবগুলি।

সূত্রের খবর ইতিমধ্যেই আইএসএলের দলগুলি সমবেতভাবে ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছে দুটি টুর্নামেন্টের জন্য ফুটবলারদের ছাড়া সম্ভব নয়। যদিও এআইএফএফ সচিব সাজী প্রভাকরণ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 'এই ধরণের কোনও চিঠি আসেনি। তবে কিছু আইএসএল ক্লাব ফুটবলার ছাড়ার বিষয়ে সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েছে।'
একইসঙ্গে তিনি বলেন, 'আমরা বুঝতে পারছি সমস্যার কথা। কিন্তু ভারতীয় ফুটবলের বৃহত্তর স্বার্থে আমাদের সংঘবদ্ধভাবেই কাজ করতে হবে। ভারতীয় ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হলে সবাইকে একহয়েই কাজ করতে হবে।'
৬ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চীনের দালিয়ানে অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। ১২ আগস্ট ভুবনেশ্বরে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে।তারপর আবার আছে কিংস কাপ। এশিয়া কাপের জন্য ১ মাসের প্রস্তুতি শিবির চান জাতীয় কোচ।

এই পরিস্থিতিতে সমাধান সূত্রের খোঁজে ফেডারেশন। সাজী প্রভাকরণ বলেন, 'আমরা একটি মাঝামাঝি জায়গা খুঁজছি এবং যত তাড়াতাড়ি সম্ভব ক্লাবগুলির সঙ্গে আলোচনা করব। ক্লাবগুলো এখন পর্যন্ত অনেক সহযোগিতা করেন।'

শনিবার জাতীয় কোচ ইগর স্টিমাচ বলেন, '"আমি সমস্ত ক্লাব এবং তাদের কোচদের ধন্যবাদ জানাতে চাই ভারতীয় ফুটবলের বিকাশে যে বিশাল ভূমিকা পালন করেছে তার জন্। বিশ্বকাপ বাছাইপর্ব এবং এএফসি এশিয়ান কাপের আগে নভেম্বর এবং ডিসেম্বর জুড়ে দীর্ঘ শিবিরের জন্য আমাদের অনুরোধকে সমর্থন করার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি। আপনারা কোচরা ভাল করেই জানেন যে অল্প সময়ের প্রস্তুতির আমাদের এই বড় টুর্নামেন্টে ভাল করার আশাকে নষ্ট করে দিতে পারে।'












Click it and Unblock the Notifications