Indian Football Team: সাফের সেমিফাইনালের আগে ফিফার সুখবর! ক্রমতালিকায় কতটা উন্নতি সুনীলদের?
সাফ কাপের সেমিফাইনালের আগে ফিফার টনিক ভারতীয় ফুটবল দলের জন্য। ফিফা ক্রম তালিকায় আবার ১০০-তে জায়গা ফিরে পেলেন সুনীলরা। বৃহস্পতিবার প্রকাশিত ফিফার ক্রম তালিকায় এক ধাপ উপরে উঠেছে ইগর স্টিমাচের দল।
২০২৩ সালে টানা ভাল পারফরম্যান্সের ফল পেল ভারতীয় ফুট বল দল। পাঁচ বছর পর ফের একবার ফিফা ক্রম তালিকায় প্রথম একশোয় জায়গা পেল ভারত। ২০১৮ সালের ১৫ মার্চের পর প্রথম একশোতে সুনীল ছেত্রীরা। পাঁচ বছর আগে তারা ৯৯তম স্থানে ছিল ভারতীয় ফুটবল দল। এখন সুনীলদের স্থান ১০০।

একটা সময় ১১৭তে নেমে গিয়েছিল ব্লু ব্রিগেড। সেখান থেকে ১০০-তে উঠে আসল ভারত। ক্রমতালিকার প্রথম ১০০তে ঢুকে পড়ার পর উচ্ছ্বসিত ফেডারেশন। টুইট করে বলা হয়েছে, 'এভাবেই ধীরে ধীরে উন্নতি করব আমরা।' ভারতীয় দলের কোচ ইগর বলেছেন, 'বিশ্বের প্রথম একশোতে স্থান করে নেওয়া গর্বের মূহূর্ত।'
ফিফা বিশ্ব ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখল মেসিরা। প্রায় তিন মাস পরেও শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। তাদের পরে রয়েছে ফ্রান্স, ব্রাজিল।
🇮🇳 move up to 1️⃣0️⃣0️⃣ in the latest FIFA Men’s World Ranking 👏🏽
— Indian Football Team (@IndianFootball) June 29, 2023
Steadily we rise 📈💪🏽#IndianFootball ⚽️ pic.twitter.com/Zul4v3CYdG
আগামী শনিবার সাফ কাপের সেমিফাইনাল খেলতে নামবে ভারত। লেবাননের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে ক্রম তালিকার এই উন্নতি নিঃসন্দেহে সুনীল ছেত্রীদের আত্মবিশ্বাস বাড়াবে। প্রসঙ্গত, সাফ কাপের সফলতম দল ভারতই। এর আগে আটবার এই টুর্নামেন্ট জিতেছে ভারত।
যদিও ভারতীয় শিবিরে কোচ ইগরকে নিয়ে সমস্যাও রয়েছে। তিনি সাফের আসরে দু'বার লাল কার্ড দেখে পুরো আসর থেকেই বাতিলের পথে। সেমিতে তিনি সাইড লাইনে থাকতে পারবেন না।

সাফ চ্যাম্পিয়নশিপের আগেই ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারতীয় ফুটবল দল। গ্রুপে লেবাননের বিরুদ্ধে এক বার মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তবে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে লেবাননের মতো শক্তিশালী দলকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।












Click it and Unblock the Notifications