দু'বারের চ্যাম্পিয়ন এটিকে, আইএসএলের আগে প্রস্তুতি তুঙ্গে চ্যাম্পিয়নদের
এদিকে প্রতিবারের মত এবারও আইএসএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতায়। এবারের স্টার পারফরমার হতে চলেছেন সলমান খান।
গত মরশুমে যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই এবার শুরু হবে। বুঝলেন না , আসলে গত মরশুমের ফাইনালে যে দুটি দল মুখোমুখি হয়েছিল তারাই যুবভারতীতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে। গতবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। তাই প্রথম ম্যাচে সেই একবছর আগের ফাইনালের দুই প্রতিপক্ষ এটিকে ও কেরালা ব্লাস্টার্সকে দিয়েই শুরু হবে ম্যাচ।

এবারের আইএসএলে যুক্ত হয়েছে আরও দুটি দল। এবারের আইএসএলে হবে ৯৫ টি ম্যাচ। যার ৯০ টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। দু লেগের সেমিফাইনাল ও ফাইনাল কবে হবে তা অবশ্য এখনও ঠিক হয় নি। আশা করা যাচ্ছে মার্চের মাঝামাঝি হবে সেই ম্যাচ গুলি।


সপ্তাহের বুধবার থেকে শনিবার রোজ সন্ধ্যা আটটায় ম্যাচ হবে। তবে রবিবার থাকবে দুটি করে ম্যাচ। সন্ধ্যা সাড়ে পাঁচটায় হবে একটি ম্যাচ, এবং রাত আটটায় হবে অন্য একটি ম্যাচ।
এই বছরের নতুন দুটি দল জামসেদপুর এফসি প্রথম ম্যাচ খেলবে ১৮ নভেম্বর এবং বেঙ্গালুরু এফসি খেলবে ২০ নভেম্বর।
এদিকে প্রতিবারের মত এবারও আইএসএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতায়। এবারের স্টার পারফরমার হতে চলেছেন সলমান খান। এর আগে আইএসএলের-র মঞ্চে পারফর্ম করতে দেখা গিয়েছে আলিয়া ভাট, ঐশ্বর্য রাই, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুরদের।

সলমানের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে আরও কিছু বলিউডি তারকাও থাকবেন। হৃত্বিক রোশন, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, রণবীর কাপুররা থাকবেন ফ্রাঞ্চাইজি মালিক হিসেবে।












Click it and Unblock the Notifications