মহিলা এশিয়ান কাপের দল ঘোষণা করল ভারত
মহিলা এশিয়ান কাপের দল ঘোষণা করল ভারত
এএফসি মহিলা এশিয়ান কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করলেন ভারতীয় মহিলা দলের কোচ থমাস ডেননার্বি। জানুয়ারির ২০ তারিখ থেকে শুরু হতে চলেছে এশিয়ায় মহিলা ফুটবলের সব থেকে বড় টুর্নামেন্ট। মুম্বই, নভি মুম্বই এবং পুনে-এই তিনটি শহরে আয়োজিত হবে এএফসি মহিলা এশিয়ান কাপ। ১৯৭৭ সালের পর দ্বিতীয়বার ভারতের মাটিতে এই প্রতিযোগীতার আসর বসছে।

ব্রাজিল থেকে ফেরার পর ভারতীয় মহিলা দলের ক্যাম্প চলছে কোচিতে। সেখাই থেকেই মুম্বইয়ের বিমান ধরবে ভারতীয় মহিলা দলের ফুটবলার এবং সাপোর্ট স্টাফ'রা। ১৩ জানুয়ারি মুম্বইয়ে পা রাখার কথা ভারতীয় দলের। আয়োজক দেশ হিসেবে এই প্রতিযোগীতায় অংশ নেওয়া ভারতীয় দল রয়েছে গ্রুপ-'এ'তে। ভারত ছাড়াও এই গ্রুপে রয়েছে ইরান, চাইনিজ তাইপে, চিন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতীয় দল মুখোমুখি হবে ইরানের মহিলা দলের। ২৩ তারিখ তাদের ম্যাচ চাইনিজ তাইপের বিরুদ্ধে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেননার্বির মেয়ে'রা মুখোমুখি হবে চিনের। এই প্রতিযোগীতায় অংশ নিচ্ছে মোট ১২টি দল।
এশিয়ান কাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলের পনেরো জনের বয়স-ই পঁচিশের নীচে। তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার সংমিশ্রণে এই এলিট টুর্নামেন্টে দেশকে সাফল্য এনে দিতে চান সুইডেনের এই কোচ।
মঙ্গলবার তিনি বলেছেন, "আমাদের একাধিক প্রতিভাবান তরুণ খেলোয়াড় রয়েছে। বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়ও রয়েছে দলে। তরুণ'দের মধ্যে নিজেদের প্রমাণ করার খিদেটা রয়েছে। এর ফলে প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য একটা সুষ্ঠ প্রতিযোগীতা থাকবে দলের মধ্যে। পাশাপাশি অভিজ্ঞ ফুটবলার যারা রয়েছে, তারা উঠতি প্রতিভাবান খেলোয়াড়দের শুধউ মাঠের মধ্যেই নয়, মাঠেইর বাইরেও গাইড করবে। আমরা শুধু পরিকল্পনা করতে পারি, কিন্তু মাঠে গিয়ে খেলতে হবে খেলোয়াড়'দের। ফুটবল একটা সুন্দর খেলা, সেটাকে প্রতিনিয়ত উপভোগ করতে হবে।"
এক নজরে ২৩ সদস্যের ভারতীয় দল:
গোলরক্ষক: অদিতি চৌহান, মাইবাম লিনথইংগাম্বি দেবী, সৌমিয়া নারায়ণাসামী
ডিফেন্ডার: ডালমিয়া চিব্বার, সুইটি দেবী গাংবাম, রীতু রানি, লইতংবাম আশালতা দেবী, মনীষা পান্না, হিমাম সিল্কি দেবী, সঞ্চু যাদব
মিডফিল্ডার: ইয়ুমনাম কমলা দেবী, অঞ্জু তামাং, কার্তিকা আগামুথু, নংমেইথেম রতনবালা দেবী, নাওরেম প্রিয়াঙ্কা দেবী, ইন্দুমতি কাঠিরেসন
ফরওয়ার্ড: মনীষা কল্যাণ, গ্রেস ডাংমেই, পেয়ারি জাঁজাঁ, রেনু, সুমতি কুমারি, সন্ধ্যা রঙ্গনাথন, মারিয়াম্মাল বালামুরুগাণ
কোচ: থমাস ডেননার্বি
এশিয়া কাপে ভারতের ম্যাচ:
জানুয়ারি ২০: ভারত বনাম ইরান
জানুয়ারি ২৩: চাইনিজ তাইপে বনাম ভারত
জানুয়ারি ২৬: ভারত বনাম চিন












Click it and Unblock the Notifications