ব্রাজিলের বিরুদ্ধে সম্মানের জন্য খেলবে ভারত: ডেননার্বি

ব্রাজিলের বিরুদ্ধে সম্মানের জন্য খেলবে ভারত: ডেননার্বি

প্রথম ম্যাচে আট গোল, দ্বিতীয় ম্যাটে তিন গোল- দুই ম্যাচে মোট ১১ গোল হজম করেছে ভারতীয় দল। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নামার আগে মহিরূহ কোচ থমাস ডেননার্বিকে যতটা আত্মবিশ্বাসী দেখাচ্ছিল, শুক্রবার সাংবাদিক সম্মেলনে ঢোকার সময়ে এবং মাঠ ছেড়ে বের হওয়ার সময়ে ততটাই বিধ্বস্ত লাগছিল।

ব্রাজিলের বিরুদ্ধে সম্মানের জন্য খেলবে ভারত: ডেননার্বি

ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা দলকে নিয়ে কতটা আত্মবিশ্বাসী ছিলেন তা বোঝা যাচ্ছিল যখন তিনি বলছিলেন, "সারা বিশ্ব বুঝতে পারবে আমাদের বিরুদ্ধে গোল করা কতটা কঠিন।" কিন্তু তখনও হয়তো মহিরূহ কোচ কল্পনা করতে পারেননি যেই ডিফেন্স তাঁর গর্বের কারণ, সেই ডিফেন্সের কারণেই গ্রুপের এক ম্যাচ বাকি থাকতে ছিটকে যেতে হবে তাঁকে।

সাংবাদিক সম্মেলন কক্ষে যখন ঢুকছিলেন তখন চোখে মুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট। তবুও আবেগকে নিয়ন্ত্রণে রেখে 'বাবা'র মতো দলকে আগলে রেখে বললেন, "আমাদের জন্য নক আউটে খেলার আরও কোনও সুযোগ নেই, এটা দুঃখ জনক। ভারতের জন্য এখানেই টুর্নামেন্ট শেষ। আমরা চেষ্টা করেছি লড়াই দেওয়ার, আমি খুশি আমার মেয়েরা নিজেের ক্ষমতার শীর্ষে পৌঁছে লড়াই দেওয়ার জন্য। ওরা নিজেদের সেরাটা দিয়েছে, পুরো নব্বই মিনিট নিরলশ ভাবে খেলেছে মেয়ারা, ফিটনেসে দলের কোনও সমস্যা নেই। তবে, এটা অস্বীকার করার উপায় নেই, টেকনিক্যাল দিক দিয়ে অন্য দলের থেকে একটু হলেও কম আমাদের স্তর। মরক্কো দলে আজ যে মেয়েরা খেলল তারা প্রত্যেকে বিশ্বের সেরা অ্যাকাডেমিগুলোতে খেলে। ফ্রান্সের অ্যাকাডেমিতে খেলে এই রকম তিনট জন রয়েছে, এক জন টটেনহ্যামের অ্যাকাডেমিতে খেলে, দুই জন খেলে নেদারল্যান্ডসের অ্যাকাডেমিতে।

আমরা হেরেছি ঠিকই তবে আমি গর্বিত আমার মেয়েদের জন্য। অনেক কম সময়ে এই দলটাকে দাঁড় করিয়েছেন ডেননার্বি। তিনি যদি আরও বছর দুইয়ের কাজ করতে পারতেন তা হলে নিঃসন্দেহে বলা যায় ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা দলের অন্য রূপই দেখতে পেত বিশ্ব। ডেননার্বি বিশ্ব মহিলা ফুটবলের অন্যতম সেরা কোচ এবং তাঁর কোচিং-এই মেয়েদের সিনিয়র বিশ্বকাপে ব্রোঞ্জ পেয়েছিল সুইডেন। এ দিনও ডেননার্বির কন্ঠে উঠে আসে প্রাপ্ত সুযোগ কাজে না লাগানোর আক্ষেপ। ভারাক্রান্ত কন্ঠে বলছিলেন, "আমরা যে সুযোগগুলি পেয়েছিলাম সেগুলো নেওয়া দরকার ছিল। ওইগুলো কাজে লাগাতে পারলে কিছুটা নার্ভাস হয়ে যেত মরক্কো। ফুটবল স্কিলের খেলা, আর মানতে কোনও দ্বিধা নেই সেই দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি।"

টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও এখনও একটি ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল ব্রাজিলের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে কী ভাবে দলকে মোটিভেট করবেন ইউরোপীয় কোচ। ডেননার্বি বলছিলেন, "আমরা প্রতিযোগীতা থেকে বেরিয়ে গেলেও সম্মানের জন্য আমাদের খেলতে হবে। আশা করি আমরা লড়াই দেব ব্রাজিলের বিপক্ষে। অবশ্যই ব্রাজিল যথেষ্ট শক্তিশালী দল, মরক্কোরও সুযোগ রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার। ওদের জন্য শুভ কামনা রইল। মেয়েরা নিজেদের সম্মানের জন্য খেলবে। একটাই চেষ্টা থাকবে এবং তা হলো যতটা ভাল সম্ভব খেলা যায়। আমরা অন্তত শেষ ম্যাচে দেখাতে চাই যে এই দলটাও লড়াই করতে জানে।"

ভিতর ভিতর দলের এই হারে কোচ ভেঙে পড়লেও ভারতীয় দলের অধিনায়িকা অষ্টম ওঁরাও খুশি তাঁর দল নিজেদের সব কিছু দিয়ে লড়াই করার জন্য। তিনি স্টেডিয়াম ছাড়ার আগে বলে যান, "আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলাম মরক্কোর বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। তবে, আমরা ভেঙে পড়িনি। এই দলটা ৮ গোল হজম করে রুখে দাঁড়িয়েছিল এই ম্যাচে। হারলেও দলের মধ্যে আত্মবিশ্বাস করেছে। ব্রাজিল অবশ্যই শক্তিশালী দল, কিন্তু আমরা অবশ্য তাের বিরুদ্ধে লড়াই দেব। আমাদের আরও কঠিন পরিশ্রম করতে হবে, আরও বেশি নিজেদের উন্নতির চেষ্টা করতে হবে।" ভারতীয় মহিলা ফুটবলের উন্নতি বাবা-মা'কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ভারতের যুব দলের অধিনায়িকা। তিনি বলেছেন, "বাবা-মা'কে বলবো আপনারা মেয়েকে ফুটবল খেলতে পাঠান, ফুটবল খেলতে উদ্বুদ্ধ করুন। আপনারা যত সহযোগীতা করবেন, যত মেয়েরা এই খেলাটাকে ভালবাসবে ততই এগিয়ে যাবে আমাদের দেশের নারী ফুটবল।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+