বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচে ভারত, ঘাবড়ে যেতে নারাজ ডি মাতোসের ছেলেরা
বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়ন ঘানার বিরুদ্ধে খেলতে নামছে ভারত, প্রথম দুই ম্যাচে হারলেও চাঙ্গা পারফরম্যান্স দেখিয়েছে ব্লু জার্সিধারীরা। একটা গোলও করেছেন ভারতীয় ফুটবলার জিকসন
বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়ন ঘানার বিরুদ্ধে খেলতে নামছে ভারত, প্রথম দুই ম্যাচে হারলেও চাঙ্গা পারফরম্যান্স দেখিয়েছে ব্লু জার্সিধারীরা। একটা গোলও করেছেন ভারতীয় ফুটবলার জিকসন। তবে গ্রুর পর্বের শেষ ম্যাচের আগে কুঁকড়ে যেতে নারাজ ডি-মাতোসের ছেলেরা।

বিশ্বকাপের মঞ্চে আত্মপ্রকাশেই বাজিমাত ভারতীয় দলের। না হয়ত পারফরম্যান্সের নিরিখে নয়। কারণ অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের মঞ্চে দুটি ম্যাচের দুটিতেই হারতে হয়েছে ভারতকে। কিন্তু মাঠে যেভাবে লড়াই করেছেন ভারতীয় কিশোররা তাতে ১২৫ কোটি ভারতবাসীর মাথা গর্বে উঠে গেছে।
আমেরিকা- কলম্বিয়া-র পর এবার ভারতের প্রতিপক্ষ ঘানা। তবে এই ম্যাচে দুজন প্রধান খেলোয়াড়কে চোটের জন্য নাও পেতে পারে দল। তাঁরা হলেন অমরজিৎ সিং, আনওয়ার আলি। দলের অধিনায়ককে ছাড়াই সেক্ষেত্রে মাঠে নামবে ভারত। এখনও অবধি বেশিরভাগ সময়েই ভারত ৪-৪-১-১ কম্বিনেশনে ম্যাচ খেলেছে। আনওয়ারের বদলি হিসেবে নমিত দেশপান্ডে কলম্বিয়ার বিরুদ্ধে খেলেছেন। এই ম্যাচে তাঁকে জিতেন্দ্র সিংয়ের সঙ্গে খেলতে দেখা যেতে পারে। লেফট ব্যাকে সঞ্জীব সিং এবং রাইট ব্যাকে বরিস সিং খেলবেন। বিশ্বকাপের ম্যাচে প্রথম ভারতীয় হিসেবে গোলের মালিক জিকসিন সিংকে ঘিরে প্রত্যাশার পারদ চরমে উঠেছে।
এদিকে ঘানা প্রথম ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে জিতলেও আমেরিকার কাছে হেরে গেছে। তাই ভারতের বিরুদ্ধে জিতে সরাসরি শেষ ষোলয় যাওয়ার জন্য মরিয়া লড়াই করবে তারা।












Click it and Unblock the Notifications