ডু অর ডাই ম্যাচে ওমানের মুখোমুখি ভারত, দেখে নিন দুই দলের পরিসংখ্যান

ডু অর ডাই ম্যাচে ওমানের মুখোমুখি ভারত, দেখে নিন দুই দলের পরিসংখ্যান

২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অতি গুরুত্বপূর্ণ ম্য়াচে ওমানের বিরুদ্ধে তাদেরই মাটিতে মুখোমুখি হচ্ছে ভারত। সুনীল ছেত্রীদের কাছে এই ম্যাচ মাস্ট উইন পরিস্থিতিতে দাঁড়িয়ে। অন্যদিকে এই ম্যাচ জিতে ২০২২ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের দিকে আরও একধাপ এগোতে বদ্ধপরিকর ওমান।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

এখনও পর্যন্ত ওমানের বিরুদ্ধে ১১টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারতীয় ফুটবল দল। ৮টি ম্যাচ জিতেছে ওমান। তিনটি ম্যাচ ড্র হয়েছে। ওমানের বিরুদ্ধে নিজেদের জয়ের খরা মঙ্গলবারের ম্যাচে দূর করতে মরিয়া সুনীল ছেত্রীরা।

গত ম্যাচে কী ফল

গত ম্যাচে কী ফল

২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ই-র ম্যাচে ঘরের মাঠে ওমানের মুখোমুখি হয়েছিল ভারত। দীর্ঘক্ষণ এক গোলে এগিয়ে থেকেও শেষরক্ষা হয়নি সুনীল ছেত্রীদের। শেষ মুহূর্তে দুটি গোল দিয়ে ভারতকে হারায় ওমান।

কে কোথায় দাঁড়িয়ে

কে কোথায় দাঁড়িয়ে

২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ই-র একটি ম্যাচও জিততে পারেনি ভারত। ওমানের বিরুদ্ধে গত ম্যাচ হারলেও কাতার, বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করেন সুনীল ছেত্রীরা। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার চতুর্থ স্থানে আছে ভারত। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওমান।

মাস্ট উইন

মাস্ট উইন

২০২২ বিশ্বকাপের মূলবর্বে পৌঁছনোর আশা জিইয়ে রাখতে ওমানকে তাদেরই মাটিতে হারাতেই হবে ভারতীয় ফুটবল দলকে। যা কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে। ম্যাচ ড্র হলেও চলবে। তবে এই ম্যাচ হারলে কাতার পৌঁছনোর রাস্তা ভারতের জন্য বন্ধ হয়ে যাবে বলা চলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+