বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ওমানের মুখোমুখি ভারত, ম্যাচ নিয়ে কিছু তথ্য


 আজ সন্ধ্যায় ২০২২ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ওমানের মুখোমুখি হচ্ছে ভারতীয় ফুটবল দল। ম্যাচ ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে ধীরে ধীরে। দেখে নেওয়া যাক ম্যাচ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

আজ সন্ধ্যায় ২০২২ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ওমানের মুখোমুখি হচ্ছে ভারতীয় ফুটবল দল। ম্যাচ ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে ধীরে ধীরে। দেখে নেওয়া যাক ম্যাচ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

কখন ও কোথায় ম্যাচ

কখন ও কোথায় ম্যাচ

সন্ধ্যা সাড়ে সাতটায় অসমের গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ওমানের মুখোমুখি হবে সুনীল ছেত্রীর ভারত।

কোন গ্রুপে ভারত

কোন গ্রুপে ভারত

এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি জোনের গ্রুপ ই-তে ভারত, ওমান ছাড়াও রয়েছে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার, বাংলাদেশ ও আফগানিস্তান।

সুস্থ এবং জয়ের ক্ষিদে

সুস্থ এবং জয়ের ক্ষিদে

ওমানের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী জানিয়েছেন যে তাঁরা পুরোপুরি সুস্থ। দলের প্রতিটি খেলোয়াড়ের মধ্যে জয়ের ক্ষিদে রয়েছে বলেও জানিয়েছেন সুনীল। ওমানের বিরুদ্ধে ভালো ফল নিয়ে আশাবাদী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।

স্টিমাকের চ্যালেঞ্জ

স্টিমাকের চ্যালেঞ্জ

থাইল্যান্ড কিংস কাপ ও ইন্টার-কন্টিনেন্টাল কাপে ইগর স্টিমাকের কোচিংয়ে খুব একটা জ্বলে উঠতে পারেনি ভারতীয় ফুটবল দল। বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় পর্ব ভারতের ক্রোয়েশিয়ান কোচের কাছে অগ্নিপরীক্ষা বলেও মনে করছে দেশের ক্রীড়া মহল।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

ফিফা ক্রম তালিকার ৮৭ নম্বর স্থানে থাকা ওমানের বিরুদ্ধে সাত বার প্রতিদ্বন্দ্বিতা করেছে ১৬ ধাপ পিছিয়ে থাকা ভারতীয় ফুটবল দল। মাত্র ১ বার জিতেছে ভারত। চার বার জিতেছে ওমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+