স্প্যানিশ আর্মাডাকে উড়িয়ে দিয়ে সাম্বা বাহিনীর জয়, জমে গেল যুব বিশ্বকাপ

দারুণ বিশ্ব ফুটবলের নমুনা দেখল যখন সাক্ষী থাকল ব্রাজিল বনাম স্পেন

কোচিতে যখন ব্রাজিল বনাম স্পেন অনুর্ধ্ব ১৭ দলের বিশ্বকাপের লড়াইয়ের আসর বসেছিল, তখন সাম্বাবাহিনীও খুব সম্ভবত বুঝতে পারছিল না তারা ঘরের মাঠে খেলছে না বিদেশের মাঠে।

স্প্যানিশ আর্মাডাকে উড়িয়ে দিয়ে সাম্বা বাহিনীর জয়

গোটা নব্বই মিনিট নেইমারের জুনিয়রদের জন্য গলা ফাটালেন ভারতীয় সমর্থকরা। এটাই আসল বিশ্ব ফুটবল , যেখানে দেশের গণ্ডি মানে না প্রিয় দলের প্রতি প্যাশন ঝরে পড়ে সর্বত্র।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="es" dir="ltr">¡¡ARRANCA EL MUNDIAL!! Nuestra Sub-17 busca los 3 primeros puntos ante Brasil | 🇧🇷 0-0 🇪🇸 | 1' | <a href="https://twitter.com/hashtag/FIFAU17WC?src=hash&ref_src=twsrc%5Etfw">#FIFAU17WC</a> <a href="https://t.co/XF49baDWB4">pic.twitter.com/XF49baDWB4</a></p>— Selección Española (@SeFutbol) <a href="https://twitter.com/SeFutbol/status/916626913132548096?ref_src=twsrc%5Etfw">October 7, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

জুনিয়র বিশ্বকাপে ১৯৯৭,৯৯,২০০৩ তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল দল। তবে এদিন শুরুটা ঝাঁঝালো করেছিল সিনিয়র ইউরোপ সেরাদের ছোটরা। প্রথম তিন -চার মিনিটের মধ্যে স্প্যানিশ আর্মাডার আক্রমণে ঝাঁঝরা হয়ে যাচ্ছিল ব্রাজিল। ৫ মিনিটের মধ্যেই মুকাহিলিসের গোলমুখী শট আরও ভালো করে নিজেদের গোলেই ঢুকিয়ে দেন ব্রাজিলের ওয়েসলি।

স্প্যানিশ আর্মাডাকে উড়িয়ে দিয়ে সাম্বা বাহিনীর জয়

স্প্যানিশ আর্মাডাকে উড়িয়ে দিয়ে সাম্বা বাহিনীর জয়

এক গোলে পিছিয়ে গিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ব্রাজিল। দ্রুত গতির ফুটবলে দু'দলেই পাল্লা দিয়ে আক্রমণে একে অপরকে পরখ করে নিচ্ছিল। ম্যাচের ২৫ মিনিটে মাটি ঘেঁষে আসা ক্রস নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেন লিঙ্কন স্যান্টোস। প্রথমার্ধের সংযুক্তি সময়ে আরও একটি গোল করেন ব্রাজিলের পাউলিনহো। ২-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে দু দলেই একের পর এক আক্রমণ শানালেও গোলমুখ অবধি পৌঁছেও যায়, কিন্তু আর গোলের ব্যবধান বাড়েনি, ব্রাজিল একটি গোল করলেও সেটি ফাউলের কারণে বাতিল হয়ে যায়। দু'দলের খেলার আক্রমণ দুরন্ত হলেও রক্ষণ অবশ্য খুব একটা শক্তিশালী দেখাল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+