ফ্যানেদের কাছে ক্ষমা চেয়ে নিলেন ভারত অধিনায়ক সুনীল
কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মঙ্গলবার যুবভারতীতে শেষ মুহূর্তের গোলে ড্র করেছে ভারত। ফ্যানেদের কাছে ক্ষমা চেয়ে নিলেন ভারত অধিনায়ক সুনীল
কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মঙ্গলবার যুবভারতীতে শেষ মুহূর্তের গোলে ড্র করেছে ভারত। ম্যাচের প্রথমার্ধে ৪২ মিনিটে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধের শেষ বাঁশি বাজার দু' মিনিট আগে (৮৮ মিনিটে) আদিল খানের গোলে সমতায় ফেরে ভারতীয় দল। ম্যাচে প্রত্যাশাপূরণ করতে না পারায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।

ম্যাচে ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল ভারত। এই ম্যাচ ড্র হওয়ায় বিশ্বকাপের যোগ্যাতা অর্জন পর্বের ম্যাচে ঘরের মাঠেও জয় অধরা থেকে গেল ভারতের। ম্যাচে একাধিক গোলের সুযোগ মিস করে ভারতীয় দল। সেই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন সুনীল।
টুইটে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী বলেন, 'যুবভারতীতে আমরা প্রত্যাশাপূরণ করতে ব্যর্থ হয়েছি। ড্রেসিংরুমে ঢুকে আমরা সত্যিই অনুতপ্ত। ভারতীয় ফুটবল সমর্থকদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। '
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">We couldn't deliver a performance to match the atmosphere at the Salt Lake last night, and the dressing room is very disappointed about it. We couldn’t capitalise on the chances we got,but this is a process on the pitch and in the stands. You turned up, we'll keep attempting to.</p>— Sunil Chhetri (@chetrisunil11) <a href="https://twitter.com/chetrisunil11/status/1184295678626779137?ref_src=twsrc%5Etfw">October 16, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>











Click it and Unblock the Notifications