কাতারের কাছে লড়েও হার ভারতীয় অনুর্ধ্ব ২৩ ফুটবল দলের
এএফসি-র অনুর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপের ম্যাচে কাতারের বিরুদ্ধে হারল ভারতীয় দল
দোহায় ফের হার ভারতীয় অনুর্ধ্ব ২৩ ফুটবল দলের। এএফসি চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কাতারের বিরুদ্ধে ১-০ গোলে হেরে গেল ভারত। এদিন দুরন্ত খেলেছিল ভারতীয় দল। এমনকি ভারতীয় রক্ষণ ভেদ করে আক্রমণ শানাতে রীতিমতো বেগ পেতে হয় কাতারকে।

ম্যাচের একমাত্র গোল আলমোয়েজ আলির। ম্যাচের ৫৪ মিনিটে কাতারের হয়ে গোল করেন তিনি। তবে পিছিয়ে পড়ে আক্রমণ শানায় ভারতীয় অনুর্ধ্ব ২৩ দলের ছেলেরা। সুযোগও এসে গিয়েছিল। লালহিলামপুইয়া ড্যানিয়েলের জোরালো শট আটকে দেন কাতারের গোলরক্ষক। এই গোলটা হয়ে গেলে ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে পারত ভারতীয় ছেলেরা। কিন্তু শেষ অবধি কাতারই তিন পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করে। পরপর দুটো ম্যাচ জিতে প্রাথমিক পর্বের বাধা টপকাতে কাতারের আর লাগবে এক পয়েন্ট।
অন্যদিকে পরপর দুটো ম্যাচ হেরে কার্যত টুর্ণামেন্ট থেকে বিদায় নিশ্চত ভারতীয় দলের। ভারতীয় দলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন অবশ্য ভারতীয় ছেলেদের পারফরমেন্সে খুশি। সামাণ্য ভুলের জন্য ভারতকে ম্যাচ হারতে হয়েছে মত কনস্ট্যানটাইনের।












Click it and Unblock the Notifications