এখনও পুরোপুরি প্রস্তুত নয়, বিশ্বকাপের কয়েক মাস আগে লাতিন আমেরিকার এই দলের বিরুদ্ধে হার ভারতের

এখনও পুরোপুরি প্রস্তুত নয়, বিশ্বকাপের কয়েক মাস আগে লাতিন আমেরিকার এই দলের বিরুদ্ধে হার ভারতের

সামনেই ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। মহিলা ফুটবলের বয়স ভিত্তিক বিশ্বকাপের এই আসর বসতে চলেছে ভারতে। দেশের মাটিতে এই প্রতিযোগীতায় ভাল ফল করার জন্য দীর্ঘ দিন ধরেই অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলকে তৈরি করছে এআইএফএফ।

এখনও পুরোপুরি প্রস্তুত নয়, বিশ্বকাপের কয়েক মাস আগে লাতিন আমেরিকার এই দলের বিরুদ্ধে হার ভারতের

বিশ্বকাপের আগে দল কতটা প্রস্তুত তা বুঝে নিতে ইতালি সফরে গিয়েছে ভারত। কিন্তু টোরিনো মহিলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে প্রথম ম্যাচেই পরাজিত হল ভারত। ১-৩ গোলে চিলির বিরুদ্ধে পরাজিত হল ইয়ং টাইগ্রেসরা। ধীর গতিতেই এই ম্যাচ শুরু হয়েছিল অ্যাকুইলিয়ায়। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ভারতীয় মহিলা দল। দূর থেকে নেওয়া নাকিতা'র ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ঠ হয়। এর পরের মিনিটেই প্রতি আক্রমণে গোল তুলে নেন চিলির ক্যাটেরিনা র্যামোস।

সমতা ফিরিয়ে আনতে প্রতিআক্রমণ শানাতে থাকে ভারত। ১৫ মিনিটে সুভাঙ্গির ক্রস থেকে নেওয়া লিন্ডার শট সহজেই বাঁচিয়ে দেন চিলির গোলরক্ষক। বরং ভারতের মুহূর্মুহু আক্রমণের ফলে প্রতি আক্রমণের সুযোগ পেয়ে যাওয়া চিলি ম্যাচের ব্যবধানে নিজেদের পক্ষে আরও বাড়িয়ে ফেলে ১৯ মিনিটে। ২-০ গোলে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি ভারত। অস্টামার ক্রস থেকে লিন্ডার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ঠ হয়। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।

২-০ গোলে পিছিয়ে থাকা ভারতীয় দলের জন্য কঠিন কাজ অপেক্ষা করছিল দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৫ মিনিটে একটি গোল শোধ করে ভারত। নেহার ক্রস থেকে হেডে চিলির জালে বল জড়িয়ে দেন কাজল। একটি গোল শোধ করে ম্যাচে সমতা ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত ক্রমাগত আক্রমণ শানাতে থাকে কিন্তু বারাবার তা প্রতিহত হচ্ছি চিলির গোলরক্ষকের কাছে, নয়তো প্রতিপক্ষের পেনিট্রেটিভ জোনে গিয়ে খেই হারিয়ে ফেলছিল ইয়ং টাইগ্রেসরা। কিন্তু অম্বরের গোলে চিলি ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর বিশেষ কিছু করার ছিল না ভারতীয় মহিল ফুটবলের তরুণ প্রতিভাদের। এই দিন ম্যাচে ভারতের হারের ব্যবধান আরও বাড়তে পারত যদি না গোলরক্ষক মোনালিসা দুর্দান্ত ভাবে গোল দূর্গে ভরসা না দিতেন। দ্বিতীয়ার্ধে চিলি পেনাল্টি পেলেও তা দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মোনালিসা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+