সৌদি আরবের বিরুদ্ধে মারাত্মক ফুটবল, অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছে গেল ভারত
সৌদি আরবের বিরুদ্ধে মারাত্মক ফুটবল, অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছে গেল ভারত
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। কাতার এবং মায়ানমারের বিরুদ্ধে পর পর দুইটি যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে জেতার পর এশিয়া তথা বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল সৌদি আরবের বিরুদ্ধে অল্পের জন্য হারে ভারত। শেষ কোয়ালিফায়ারে আয়োজক দেশ সৌদি আরব ১-২ ব্যবধানে পরাজিত করে ভারতীয় অনূর্ধ্ব-১৭ দলকে। রবিবার (৯ অক্টোবর) দাম্মামের প্রিন্স মহম্মদ বিন ফাদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এই দুই দল।

যে পথে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে ভারত:
ভারতীয় দল যোগ্যতা অর্জনকারী পর্বে তিনটি দলের বিরুদ্ধে জয় পেয়েছে। মলদীপকে প্রথম ম্যাচে ৫-০ গোলে হারায় ভারত। দ্বিতীয় ম্যাচে কুয়েতের বিরুদ্ধে ভারতের তরুণ দল জয় লাভ করে ৩-০ ব্যবধানে। মায়ানমারের বিরুদ্ধে ভারত জেতে ৪-১ ব্যবধানে। যোগ্যতা অর্জনকারী পর্বের শেষ ম্যাচটিতে ভারত পরাজিত হয় ১-২ ব্যবানে সৌি আরবের বিরুদ্ধে।

শক্তিশালী ডিফেন্স, দক্ষ আক্রমণ:
যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতীয় দল যতটা শক্তিশালী আক্রমণভাগের প্রমাণ দিয়েছে তেমনই দক্ষ ডিফেন্সেরও প্রমাণ দিয়েছে। চার ম্যাচে ভারতীয় দল জিতেছে তিনটিতে এবং একটিতে পরাজিত হয়েছে। চার ম্যাচে ভারতীয় দল করেছে ১৩ গোল এবং হজম করেছে ৩ গোল।

সৌদি আরবিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতের পারফরম্যান্স:
প্রথমার্ধের শুরুতেই ভারতীয় দল এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কিন্তু থাংলাসুন গাংতে সহজ সুযোগ নষ্ট করায় এগিয়ে যেতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। ১৪ মিনিটের মাথায় ম্যাচের সহজতম সুযোগটি পেয়েছিল ভারত। কিন্তু কোরু সিং-এর শট দুর্দান্ত দক্ষতায় বাঁচায় সৌদি গোলরক্ষক। ম্যাচে ২২ মিনিটের তালাল হাজির গোলে এগিয়ে যায় সৌদি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করে সৌদি আরব। ভারতের হয়ে ম্যাচের অন্তিম লগ্নে একমাত্র গোলটি করেন গাংতে।

ভারত:
সাহিল (গোলরক্ষক), রিকি মিতেই হাওবাম, মুকুল পানওয়ার, মনোজোত সিং ধামি, গুরনাজ সিং গ্রেওয়াল, করউ সিং থিয়াংজুম, লালপেখলুহা, থাংলালসউন গাংতে, ভানলালপেকা গুইতে, মালিমগাম্বা সিং থকচোম, ড্যানি মিতেই লাইসরাম।












Click it and Unblock the Notifications