নেপালকে সাত গোল দিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত

টুর্নামেন্টে একটিও গোল হজম না করে সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত। শনিবার কল্যাণীর মাঠে নেপালকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে সাফ কাপের ট্রফি জিতে নিল ভারতীয় অনূর্ধ্ব-১৫ দল।

টুর্নামেন্টে একটিও গোল হজম না করে সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত। শনিবার কল্যাণীর মাঠে নেপালকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে সাফ কাপের ট্রফি জিতে নিল ভারতীয় অনূর্ধ্ব-১৫ দল। এর আগে ২০১৩, ২০১৭ সালে সাফ কাপ জিতেছিল ভারত। দু'বছর পর(২০১৯) সালে ফের চ্যাম্পিয়ন হয়ে এই নিয়ে তিনবার ট্রফি জিতল নীল জার্সিধারীরা।

নেপালকে সাত গোল দিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত

টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে ২৮টি গোল দিয়েছে ভারত। অন্যদিকে কোনও গোল হজম করেনি তারা। ফাইনাল ম্যাচে শুরু থেকে ভারত আক্রমণাত্মক ছিল। ১৫ মিনিটে গোলের খাতা খোলে ভারতীয় দল। এরপর প্রথমার্ধে স্কোরলাইন ৩-০ করে। দ্বিতীয়ার্ধে আরও চার গোল চাপিয়ে ম্যাচ জিতে নেয়।

ম্যাচে মণিপুরের ছেলে সিদ্ধার্থ নংমেইকাপাম হ্যাটট্রিক করেছেন। দ্বিতীয়ার্ধে ৫১, ৭৬ ও ৮০ মিনিটে গোল করেন তিনি। বাকি চারটি গোল আমনদীপ, শিবাজিৎ, হিমাংশু ও মাহেসন সিংয়ের।

একনজরে সাফ কাপে বিবিয়ানো ফার্নান্দসের অধীনে ভারতীয় দলের পারফর্ম্যান্স

  • গ্রুপ লিগে প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেপালকে ৫গোল দিয়েছিল ভারত।
  • দ্বিতীয় ম্যাচে এরপর ভূটানকে ৭ গোল দেয় অনূর্ধ্ব-১৫ ভারতীয় দল।
  • বাংলাদেশের বিরুদ্ধে এরপর ৪-০ গোলে ম্যাচ জিতেছিল বিবিয়ানো ফার্নান্দসের ছেলেরা
  • সেমিতে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারায় ভারত
  • গোলের ধারা ধরে রেখে ফাইনালে নেপালকে ৭ গোল দিল ভারতীয় দল।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+