Manolo Mrquez: মঙ্গলবার প্রথম পরীক্ষা মার্কুয়েজের, অল্প সময়ে দলকে তৈরি করার চ্যালেঞ্জ নিচ্ছেন স্প্যানিশ কোচ

মঙ্গলবার থেকে ভারতীয় ফুটবলে শুরু হচ্ছে মানোলো মার্কুয়েজ অধ্যায়। ইগর স্টিমাচের পর তাঁকেই ভারতীয় দলের কোচ নিয়োগ করেছেন এআইএফএফ কর্তারা। আন্তঃমহাদেশীয় কাপ দিয়েই জাতীয় দলের কোচিং ইনিংস শুরু করছেন স্প্যানিশ কোচ। অবশ্য প্রথমেই তাঁকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে না।

মঙ্গলবার থেকে হায়দরাবাদে শুরু হতে চলা আন্তঃমহাদেশীয় কাপের প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে মরিশাসের। খুব কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে না নতুন কোচকে। যদিও প্রতিপক্ষ খাতায় কলমে পিছিয়ে থাকলেও তাদের হালকাভাবে নিতে নারাজ তিনি। এমনকি আন্তঃমহাদেশীয় কাপকে আগামী দিনে কঠিন পথের প্রস্তুতি হিসেবেই দেখছেন মার্কুয়েজ।

Manolo M rquez

পাঁচ বছর আগে এই শহরেই ভারতীয় ফুটবলে কোচিং ইনিংস শুরু করেছিলেন মার্কুয়েজ। আইএসএলে একাধিক দলে কোচিং করানোর পর স্টিমাচের উত্তরসূরি হিসাবে জাতীয় দলের কোচ নিযুক্ত হন। মরিশাসের বিরুদ্ধে ম্যাচের আগে সোমবার সাংবাদিক সম্মেলনে মার্কুয়েজ বলেন, 'আমি অত্যন্ত উত্তেজিত, ভারতীয় দলে আমার কোচিং ইনিংস হায়দরাবাদে শুরু হওয়ায়।'

কিন্তু এই টুর্নামেন্টে নামার আগে মাত্র দুই দিন একসঙ্গে দলকে নিয়ে পুরো দমে অনুশীলন করার সুযোগ পাচ্ছেন মার্কুয়েজ। রবিবার সন্ধ্যায় বৃষ্টি ভেজা হায়দরাবাদে প্রথমবার ভারতীয় দলকে অনুশীলন করান মার্কুয়েজ। সোমবার সন্ধ্যায় আরও একটি অনুশীলনের সূচি রয়েছে ভারতের।

এই প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেন, 'এটা ঠিক আমরা খেলার আগে মাত্র দুইবার অনুশীলনের সুযোগ পাচ্ছি। কি‌ন্তু সূচি তো আমাদের হাতে থাকে না। ফলে যে সময়টা পেয়েছি তার মধ্যেই আমাদের প্রস্তুত হবে ভালো খেলার জন্য। তাই আমার কোনও রকম সময় নষ্ট করতে রাজী নই। আমরা গতকাল অনুশী‌লন করেছি, সোমবার সন্ধ্যায় অনু।শীলন করব এবং আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুতি নেব।'

একইসঙ্গে ভারতীয় দলের কোচ বলেন, 'সেপ্টেম্বর, অক্টোবর নভেম্বর মাসে এই ধরনের প্রস্তুতি টুর্নামেন্টের মধ্যে দিয়েই আমার লক্ষ্য এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য দলকে সম্পূর্ণরুপে তৈরি করা। বর্তমানে ঘরোয়া ফুটবলের জন্য জাতীয় দলের অনুশীলনের জন্য খুব বেশি সুযোগ থাকে না,এটাকে আমি অজুহাত দেব না। যেটুকু সময় পাবো তার মধ্যেই দলকে তৈরি করাই আমার কাজ।'

ভারত এই টুর্নামেন্টে মুখোমুখি হবে সিরিয়ার। । ফিফার ক্রম তালিকায় সিরিয়া রয়েছে ৯৩ নম্বরে। সেখানে মরিশাস অনেকটাই পিছনে ১৭৯ নম্বরে। ফলে ১২৪ নম্বরে থাকা ভারত ট্রফি জয়ের অন্যতম দাবিবার।। ৬ সেপ্টেম্বর সিরিয়া ও মরিশাসের খেলা রয়েছে। ৯ সেপ্টেম্বর ভারত বনাম সিরিয়া। ২০১৮ সালে প্রথমবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২৩-এ তৃতীয়বারও সেরা হয়েছিলেন সুনীলরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+