Intercontinental Cup: ইন্টারকন্টিনেন্টাল কাপ এবার হায়দরাবাদে, ভারত ছাড়া খেলবে আর কোন কোন দেশ?

Intercontinental Cup: ইন্টারকন্টিনেন্টাল কাপের আসর এবার বসছে হায়দরাবাদে। আজ এআইএফএফের তরফে জানানো হয়েছে, এই টুর্নামেন্টে খেলার বিষয়ে সম্মতি দিয়েছেন সিরিয়া ও মরিশাস।

এর আগে, ভারতে এই টুর্নামেন্ট হয়েছে তিনবার। যার মধ্যে দু-বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

Intercontinental Cup

মানোলো মার্কুয়েজ ভারতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে ইগর স্টিমাচের স্থলাভিষিক্ত হয়েছেন। ভারতীয় দল ফিফা দলগত র‍্যাঙ্কিংয়ে ১২৪ নম্বরে চলে গিয়েছে। যে কারণে প্রাক্তনদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে এআইএফএফকে।

ভারতীয় দলের দুরবস্থা মানোলো কতটা ঘোচাতে পারবেন তা বলবে সময়। কিন্তু ইন্টারকন্টিনেন্টাল কাপেও আনা গেল না কোনও শক্তিশালী দেশকে। ফলে ভারতীয় ফুটবলের আখেরে কতটা উন্নতি হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই। যেমন, আইএসএল আসার পরও ভারতীয় ফুটবলের দৈন্যদশা যথেষ্টই চিন্তার কারণ।

ফিফার উইন্ডো হয়েছে সেপ্টেম্বরের ২ থেকে ১০ তারিখ অবধি। এই সময়কালে বিভিন্ন দেশ কোনও প্রতিযোগিতা বা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলে থাকে। ভারত খেলবে ইন্টারকন্টিনেন্টাল কাপ। এ ছাড়াও অংশ নেবে বিশ্বের ৯৩ নম্বরে থাকা সিরিয়া ও ১৭৯ নম্বরে থাকা মরিশাস।

২০১৮ সালে প্রথমবার ইন্টারকন্টিনেন্টাল কাপ হয়েছিল মুম্বইয়ে। সেবার কেনিয়াকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। নিউজিল্যান্ড তৃতীয় ও চাইনিজ তাইপে চতুর্থ হয়।

২০১৯ সালে আমেদাবাদে ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারত চতুর্থ হয়েছিল। উত্তর কোরিয়া ১-০ গোলে হারায় তাজিকিস্তানকে। তৃতীয় হয় সিরিয়া। গত বছর ভুবনেশ্বরে ভারত ইন্টারকন্টিনেন্টাল কাপ দ্বিতীয়বারের জন্য জিতেছিল ফাইনালে ২-০ গোলে লেবাননকে হারিয়ে।

ভানুয়াতু তৃতীয় ও মঙ্গোলিয়া চতুর্থ হয়। এই টুর্নামেন্টে ১১টি ম্যাচ খেলে সর্বাধিক ১৩টি গোল রয়েছে সুনীল ছেত্রীর। যদিও সুনীলের অবসরের পর এবার ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারত ফের চ্যাম্পিয়ন হয় কিনা, সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+