কীভাবে ২০২২ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেন সুনীল ছেত্রীরা? এক নজরে দেখে নিন

কীভাবে ২০২২ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেন সুনীল ছেত্রীরা? এক নজরে দেখে নিন

আর কিছুক্ষণের মধ্যেই ওমানের বিরুদ্ধে তাদেরই মাঠে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। এই ম্যাচ জিতলে কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সম্ভাবনা জিইয়ে রাখবেন সুনীল ছেত্রীরা। তবে তা সম্ভব করতে আরও কয়েক ধাপ পেরোতে হবে ভারতীয় ফুটবল দলকে।

ফিফার নিয়ম

ফিফার নিয়ম

এই মুহুর্তে এএফসি-র অন্তর্গত কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য নির্ধারিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলছে। ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি পরের রাউন্ডে যাবে। একই সঙ্গে পয়েন্টের নিরিখে যে কোনও চারটি গ্রুপের রানার্স দলকেও পরের রাউন্ডে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে।

ভারতের সুযোগ

ভারতের সুযোগ

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ ই-তে রয়েছে ভারত। এই বিভাগে বিশ্বকাপের আয়োজক কাতারও খেলছে। ফিফার নিয়ম অনুযায়ী আয়োজক দেশ বরাবারই টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ পায়। এর অর্থ, গ্রুপ ই-তে লড়াই হবে বাকি চার দলের মধ্যে। পয়েন্টের নিরিখে এই মুহূর্তে গ্রুপে চার নম্বর জায়গায় রয়েছে ভারতীয় ফুটবল দল। কাতারকে সরিয়ে রাখলে গ্রুপের রানার্স দল হিসেবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ আছে সুনীল ছেত্রীদের সামনে।

ভারতের সামনে ম্যাচ

ভারতের সামনে ম্যাচ

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ ওমানের কাছে ২-১ গোলে হারে ভারত। কাতার (অ্যাওয়ে), বাংলাদেশ (হোম) ও আফগানিস্তানের (অ্যাওয়ে) সঙ্গে ড্র করেন সুনীল ছেত্রীরা। ফিরতি ম্যাচ আজ ফের ওমানের (অ্যাওয়ে) মুখোমুখি হচ্ছে ভারত। এখনও কাতার (হোম), বাংলাদেশ (অ্যাওয়ে) ও আফগানিস্তানের (হোম) ফিরতি ম্যাচ খেলা বাকি সুনীলদের।

ওমানের সামনে ম্যাচ

ওমানের সামনে ম্যাচ

ভারতের ম্যাচ বাদ দিলে আফগানিস্তান, কাতার ও বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ওমান। ভারতকে ২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে আরও একধাপ এগোতে গেলে ওমানকে কোনও এক ম্যাচ হারতেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+