ইতিহাসে জ্যাকসন, হারলেও ফের একবার লড়ে মন জিতল ভারত
মাইলস্টোন হয়ে রইল ভারতীয় দলের বিশ্বকাপের অভিযান। কলম্বিয়ার বিরুদ্ধে লড়ল মাতোসের ছেলেরা
আমেরিকার কাছে হারের পর কলম্বিয়ার বিরুদ্ধে এক চাঙ্গা ভারতীয় দলকে দেখল গোটা দেশ। প্রথম ম্যাচে মাতোসের রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু এদিন কলম্বিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলল মেন ইন ব্লু। তবে লড়লেও রূপকথা গড়তে ব্যর্থ অমরজিৎ সিং ও তাঁর ছেলেরা।
ভারতের গ্রুপে ঘানার বিরুদ্ধে আমেরিকা জয় পাওয়ায় তাদের শেষ ষোলয় যাওয়া নিশ্চিত হয়ে যায়। এদিকে ভারত ও কলম্বিয়া ম্যাচ ছিল দু'দলের কাছেই ডু অর ডাই। এদিন প্রত্যাশা মতই দলে বেশ কয়েকটি পরিবর্তন করেছিলেন কোচ মাতোস। প্রথমার্ধে আক্রমণ- প্রতিআক্রমণে জমে উঠেছিল ম্যাচ। দু পক্ষই বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। ভারতীয় গোলরক্ষক ধীরজ সিং দায়িত্ব নিয়ে বেশ কয়েকটি গোল বাঁচান। পাশাপাশি ভারতীয়রা এদিন সুযোগ তৈরি করেছিল। প্রথমার্ধের একদম শেষে রাহুলের একটি দুরন্ত শট গোলে লাগে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে কলম্বিয়া এগিয়ে যায়। ৪৮ মিনিটে ভারতীয় রক্ষণ চিড়ে গোল করে যান পেনিয়ালোজা। এক গোলে পিছিয়ে ম্যাচ থেকে হারিয়ে যায়নি ভারত। বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় হিসেবে নাম লিখিয়ে ফেললেন জ্যাকসন সিং। ম্যাচের ৮২ মিনিটে প্রথম ভারতীয় হিসেবে গোলের নজির গড়লেন এই ভারতীয় তরুণ।
Jaekson Singh equalises for India. #BackTheBlue #FIFAU17WC #INDvCOL pic.twitter.com/8Cxr44zDKR
— Indian Football Team (@IndianFootball) October 9, 2017
লড়ল ভারত, মন জয় করল। তবু পারল না। ঠিক আছে শুরুটা তো শূন্য থেকেই করতে হয়। সেটা হল। তরুণ এই ফুটবলাররা দেখালেন আত্মপ্রকাশেই গোল করতে পারে ভারত। ইতিহাস তৈরি করতে পারে তারা।
FT: 3 points for @FCFSeleccionCol but 7.2 billion strong world says INDIA. Kudos to you boys, you guys did it, you'll do it #BackTheBlue
— Indian Football Team (@IndianFootball) October 9, 2017
Click it and Unblock the Notifications