২১ বছরে সেরা ফিফা র্যাঙ্কিং পেল ভারত
ভারতীয় ফুটবলের জন্য দারুণ খুশির খবর। প্রকাশিত হয়েছে সর্বশেষ ফিফা ক্রমতালিকা। এবং ২১ বছর পর সেরা র্যাঙ্কিং পেয়েছে ভারতীয় জাতীয় ফুটবল দল। ৩১ ধাপ উপরে উঠে ১০১ নম্বরে রয়েছে সুনীল ছেত্রীর ভারত।
কলকাতা, ৬ এপ্রিল : ভারতীয় ফুটবলের জন্য দারুণ খুশির খবর। প্রকাশিত হয়েছে সর্বশেষ ফিফা ক্রমতালিকা। এবং ২১ বছর পর সেরা র্যাঙ্কিং পেয়েছে ভারতীয় জাতীয় ফুটবল দল। ৩১ ধাপ উপরে উঠে ১০১ নম্বরে রয়েছে সুনীল ছেত্রীর ভারত। এদিকে এএফসি র্যাঙ্কিংয়েও ১১ নম্বর জায়গা পেয়েছে ভারত।
আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে কম্বোডিয়াকে হারানোর পরে এএফসি এশিয়ান কাপ ২০১৯ কোয়ালিফায়ার ম্যাচে মায়ানমারকে হারিয়ে দেয় ভারত। ফলে একসঙ্গে ৯৮ পয়েন্ট পায়। সবমিলিয়ে মোট ৩৩৩ পয়েন্টে রয়েছে ভারত।

আর ফিফা র্যাঙ্কিংয়ে ১০১ নম্বরে রয়েছে ভারতের সঙ্গেই রয়েছে নিকারাগুয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া। ১৯৯৬ সালের পর এটাই ভারতের সর্বসেরা ফিফা র্যাঙ্কিং বলে জানা গিয়েছে।
প্রায় সাত বছর পরে ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে ব্রাজিল। আর্জেন্তিনাকে টপকে শীর্ষে রয়েছে নেইমারের দেশ। দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্তিনা। এছাড়া জার্মানি (৩), চিলি (৪), কলম্বিয়া (৫), ফ্রান্স (৬), বেলজিয়াম (৭), পর্তুগাল (৮), সুইজারল্যান্ড (৯) ও স্পেন (১০) প্রথম দশে জায়গা করে নিয়েছে।












Click it and Unblock the Notifications