শিকে ছিঁড়ল না ভারতের, অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ ছিনিয়ে নিল পোল্যান্ড
পোল্যান্ডের কাছে অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব খোয়ালো ভারত
শুক্রবার রাতে যখন ভারতীয়রা ঘুমোচ্ছিলেন ঠিক তখনই ভারতের হাত থেকে ফস্কে গেল অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ। কলম্বিয়া -র বোগাটায় ফিফা কাউন্সিলের বৈঠকে ভারত হারাল সুযোগ। অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের সফল আয়োজক ভারত অনেক আশায় থাকলেও শিকে ছিঁড়ল না।

ফিফা অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ আয়োজন করবে ইউরোপিয়ান দেশ পোল্যান্ড। শেষ ল্যাপে লড়াইতে ছিল পোল্যান্ড ও ভারতই। ২০১৮ ফিফা বিশ্বকাপ রেগুলেশন দাপট দেখিয়ে ইউরোপিয়ান কান্ট্রিই বাজি জিতে নিল।
অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে যেভাবে ভারতীয় দর্শকরা মাঠ ভরিয়েছিলেন তাতেই মুগ্ধ হয়ে ২০১৯-র অনুর্ধ্ব ২০ বিশ্বকাপের জন্য বিড করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ।
ভারত ও পোল্যান্ড দুটি দেশই বিশ্বকাপ আয়োজনের প্রাথমিক শর্তগুলি পূরণ করেছিল। প্রাথমিক শর্তের মধ্যে একটা ছিল স্টেডিয়াম তৈরি অবস্থায় থাকা। ফিফা-র বক্তব্য ছিল যে দেশ আয়োজন করবে সে অন্তত তিন বছর আগে প্রধান কোনও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পালন করে থাকে। পাশাপাশি গত কয়েক বছর ধরে বিশ্ব ফুটবলকে নাড়িয়ে দেওয়া বিডিং-র দুর্নীতি যেন ছুঁতে না পারে সেটাই ছিল লক্ষ্য।
ভারত যেহেতু দারুণ সফলভাবে আয়োজন করেছিল অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ। পাশাপাশি খুশি ছিল ফিফাও। সেই জায়গা থেকে ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে ফুটবল ফ্যানরা সকলেই আশায় ছিলেন যে ভারতেই আসবে মেগা টুর্নামেন্ট। মে- জুলাইয়ের মধ্যে হবে এই টুর্নামেন্ট।
তবে সে সময় ভারতে পুরো গরমকাল । বিকেল পাঁচটার সময় ম্যাচ শুরু করা অসম্ভব। ফিফার পক্ষ থেকে এই গরমের কারণটিই ভারতের বিপক্ষে গেছে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications