বোধনেই হার হল ঠিকই, ভারতীয় ফুটবলের ইতিহাসে সংগ্রামের রূপকথাও লিখল ভারত

কোনওসময়েই দেখে বোঝার উপায় নেই ভারত খেলছে না কি ইউরোপের বা আমেরিকার কোনও দল খেলছে। ভারতীয়রা সমানে টক্কর দিয়ে গিয়েছে আমেরিকার ফুটবলারদের সঙ্গে।

বিশ্বকাপের অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখতে ব্যর্থ হল ভারত। অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে আমেরিকার কাছে হার দিয়ে শুরু হল ভারতের বিশ্বকাপ অভিযান। দারুন লড়াই করেও শেষ রক্ষা হল না। বোধনেই তিন পয়েন্ট খোয়ালো ভারত। রক্ষণে বোঝাপড়ার ভুল আর ফিনিশিংয়ে দক্ষতার অভাব শেষ করে দিল ভারতকে।

নইলে এদিন ভারত অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়ে গিয়েছে নর্টন মাতোসের ছেলেরা। কোনওসময়েই দেখে বোঝার উপায় নেই ভারত খেলছে না কি ইউরোপের বা আমেরিকার কোনও দল খেলছে। ভারতীয়রা সমানে টক্কর দিয়ে গিয়েছে আমেরিকার ফুটবলারদের সঙ্গে।

 বোধনেই হার, তবু ভারতীয় ফুটবল লিখল রূপকথা

ম্যাচের তিরিশ মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় আমেরিকা। যুক্তরাষ্ট্রের সার্জেন্টকে বক্সের বাইরে ফাউল করার চেষ্টা করেছিলেন জিতেন্দ্র। কিন্তু ভগ্নাংশের গণ্ডগোলে পেনাল্টি পেয়ে যায় আমেরিকা। পেনাল্টিতে গোল খেয়েও এতটুকু থমকে যায়নি ভারত। বরং আরও আক্রমণাত্মক হয়ে ওঠে গোল শোধের জন্য।

প্রতি আক্রমণে একাধিক গোলের সুযোগ তৈরিও করেছিল ভারত। কিন্তু কোনও সময় গোলরক্ষক দক্ষতার শীর্ষে উঠে দলের পতন রোধ করেন, কখনও বার প্রতিবন্ধক হয়ে ওঠে। আর ফিনিশিংয়ে দক্ষতার অভাব তো ছিলই। সুযোগ হাতছাড়া না করলে ভারতকে এদিন প্রথম ম্যাচে হেরে ফিরতে হত না।

প্রথমার্ধে ১ গোলে এগিয়েছিল আমেরিকা। দ্বিতীয়ার্ধে ভারতের রক্ষণের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ব্যবধান বাড়িয়ে যায় ক্রিস্টোফার ডারকিং। এরপর কোমল খাটাল অব্যর্থ সুযোগ নষ্ট করেন। তারপর ভারতীয় স্ট্রাইকারের নেওয়া শট বারে লেগে ফিরে এলে সেই বল ঘরে প্রতি আক্রমণে কার্লটন গোল করে ভারতের লড়াইয়ে জল ঢেলে দেন।

তবে এদিনের ম্যাচ একটা ইতিহাসের জন্ম দিয়ে গেল। পরিসংখ্যান ভারতের হার দেখালেও, আদতে এদিন হারেনি অমরজিৎ সিংরা। মাতোসের ছেলেদের লড়াই এদিন ভারতীয় ফুটবলে এক নয়া রূপকথা লিখে দিয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+