জয় ছাড়া উপায় নেই ভারতের, কী হতে চলেছে মাতোসের স্ট্র্যাটেজি

ভারতীয় দলের ডু অর ডাই ম্যাচেও আশা দেখছেন কোচ মাতোস, কলম্বিয়া নিয়ে কী ভাবনা ভারতীয় কোচের। 

বিশ্বকাপে শেষ ষোলর লড়াইতে টিকে থাকতে হলে ভারতের সোমবারের ম্যাচ ডু অর ডাই। প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে হার দিয়ে অভিযান শুরু করেছিল মাতোসের ছেলেরা।

জয় ছাড়া উপায় নেই ভারতের, কী হতে চলেছে মাতোসের স্ট্র্যাটেজি

কলম্বিয়া টিমটা যথেষ্ট শক্তিশালী। ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচেই দারুণ ফুটবল খেলেছে কলম্বিয়া, কিন্তু তারাও জিততে পারেনি। ফলে এই ম্যাচ তাদের কাছেও ডু অর ডাই। বছর খানেক আগে মেক্সিকোয় চতুর্দেশীয় টুনার্মেন্টে এই কলম্বিয়ার কাছেই তিন গোলে হেরেছিল ভারত। তবে মাতোস জানিয়েছেন 'সেই ম্যাচে দুটো গোল হয়েছিল সেট পিস থেকে। ওদের ফুটবলারদের উচ্চতা বেশি। সে জন্যই দলে কিছু পরিবর্তন আনব।' হোসে মোরিনহোর ছাত্র বিশ্বাসী মাতোস হোমওয়ার্ক করে নামছেন। জানালেন, ঘানা-কলম্বিয়া ম্যাচের ভিডিও দেখাচ্ছেন ফুটবলারদের। 'ওদের শক্তি এবং দূর্বলতা সবই দেখাচ্ছি। ম্যাচটা হারতে চাই না।'

এই ম্যাচে বরিস সিংহ ফিরছেন মাঠে। ভারতের গতিময় ফুটবলারের বাড়তি দায়িত্ব থাকবে। সেট পিস আটকাতে ভারতের সবচেয়ে লম্বা নমিত দেশপান্ডে-কে হয়তো ফেরানো হবে স্টপারে। সেক্ষেত্রে জিতেন্দ্র সিংহ থাকবেন রিজার্ভ বে়ঞ্চে। বিপক্ষের রক্ষণের উপর চাপ তৈরির জন্য নেমারের পুরনো হেয়ারস্টাইল নকল করা সোনালি চুলের কোমল থাটালের সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে রহিম আলিকে। ৪-৫-১ ছকে মাঝমাঠ জমাট করে কলম্বিয়াকে বিপদে ফেলতে চাইছেন মাতোস। মাতোস আরও বলেছেন, 'আগের ম্যাচের কথা ভুলে যেতে বলেছি ছেলেদের। ম্যাচ শুরু করব ০-০ থেকে। এটা নতুন ম্যাচ। নতুন অধ্যায়।'

দিল্লিতে যদি কোনও অঘটন ঘটাতে পারে ভারতীয় দল তাহলে তৈরি হবে নতুন ইতিহাস। ভারতীয় ফুটবল সত্যিই উঠে দাঁড়াবে নতুন মঞ্চে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+