India Football Team: ফুটবলার ছাড়া নিয়ে জটিলতার মধ্যে মারডেকার সূচি ঘোষণা, সুনীলদের প্রতিপক্ষ কারা?

চলতি মরসুমে এশিয়ান গেমস, কিংস কাপ, এএফসি এশিয়া কাপ, অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্ব রয়েছে। এরইমধ্যে মারডেকা কাপ খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। মঙ্গলবার সূচি ঘোষণা হল এই টুর্নামেন্টের। দীর্ঘদিন পর ফের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ভারতীয় ফুটবল দল।
মঙ্গলবার আয়োজক কমিটির পক্ষ থেকে মারডেকা কাপের সূচি ঘোষণা করা হয়। চারদেশীয় এই টুর্নামেন্টে ভারত সরাসরি সেমিফাইনাল ম্যাচে অংশ নেবে। টুর্নামেন্টের চারটি দেশ হল ভারত, প্যালেস্টাইন, লেবানন এবং আয়োজক মালয়েশিয়া। ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত হবে এই টুর্নামেন্ট।

ভারত

সূচি অনুসারে আগামী ১৩ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে আয়োজক মালয়েশিয়ার। একই দিনে অন্য সেমিফাইনালে লেবাননের বিপক্ষে খেলবে প্যালেস্টাইন। সেমিফাইনালের বিজয়ীরা ১৭ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। একইদিনে সেমিফাইনালে পরাজিত দুই দল তৃতীয় স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

মেরডেকা টুর্নামেন্টে ২০০১ সালের পর অংশ নিচ্ছে ভারত। সামগ্রিকভাবে প্রতিযোগিতার অষ্টাদশতম সংস্করণে ভারত আবার অংশ নিতে চলেছে। ভারতের সেরা পারফরম্যান্স ছিল ১৯৫৯ এবং ১৯৬৪ সালে, দুইবারই ভারত রানার্স আপ হয়েছিল।

ভারত

চলতি মরসুমে একাধিক টুর্নামেন্ট রয়েছে ভারতীয় দলের। এশিয়ান গেমস, কিংস কাপ, এএফসি এশিয়া কাপ, অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্ব রয়েছে, এরসঙ্গে আবার যুক্ত হল মারডেকা কাপও। ফলে একাধিকবার জাতীয় দলের জন্য ফুটবলারদের ছাড়তে হবে আইএসএল দলগুলিকে।

কিন্তু এতগুলি টুর্নামেন্টের জন্য কোনও ভাবেই ফুটবলার ছাড়তে রাজী নয় ক্লাবগুলি। এশিয়া কাপ এবং তাঁর প্রস্তুতির জন্য ফুটবলারদের ছাড়তে রাজী হলেও এশিয়ান গেমস এবং অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য জাতীয় দলে ফুটবলার ছাড়তে নারাজ আইএসএল দলগুলি। ফেডারেশনকে তাঁরা ইতিমধ্যেই নিজেদের বক্তব্য জানিয়েছে ক্লাবগুলি।

কোচ

৬ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চীনের দালিয়ানে অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। ১২ আগস্ট ভুবনেশ্বরে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে।তারপর আবার আছে কিংস কাপ। এশিয়া কাপের জন্য ১ মাসের প্রস্তুতি শিবির চান জাতীয় কোচ।

ওয়ান ইন্ডিয়াকে ফেডারেশনের এক সূত্র জানিয়েছেন, 'আমরা ক্লাব গুলির সঙ্গে আলোচনা করছি, তাদেরকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছি। আশা করছি দেশের স্বার্থে তাঁরাও সহযোগিতা করবে।' ইতিমধ্যেই ইগর স্টিমাচ সমস্ত আইএসএল দলগুলির কাছে ফুটবলারদের ছাড়ার জন্য আবেদন করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+