ফের মুখ থুবড়ে পড়ল ভারতীয় যুব দল
খারাপ সময় অব্যহত যুব ভারতীয় দলের। কোটিফ কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অনূর্ধ্ব-২০ ভারতীয় দলকে ৩-০ গোলে হারিয়ে দিল মাউরিতানিয়ার অনূর্ধ্ব-২০ দল। ২৫ মিনিটে ভারতের জালে প্রথম বল জড়ায় আফ্রিকার এই দলটি।
খারাপ সময় অব্যহত যুব ভারতীয় দলের। কোটিফ কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অনূর্ধ্ব-২০ ভারতীয় দলকে ৩-০ গোলে হারিয়ে দিল মাউরিতানিয়ার অনূর্ধ্ব-২০ দল।

প্রথম ম্যাচে হারের ফলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চেয়েছিল ফ্লয়েড পিন্টোর ছেলেরা। সেই মতো প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত।
তবে, ভারতীয় ডিফেন্ডারদের ভুল থেকে ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলটি তুলে নেয় মাউরিতানিয়া। প্রথম গোল হজম করলেও আক্রমণের মাত্রা কমায়নি ভারত। তবে, প্রথমার্ধ শেষে মাউরিতানিয়ার পক্ষেই ছিল খেলার ফল। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের আক্রমণে উঠতে থাকে দুই দল। তবে, প্রতিবারই ১৮ গজ বক্সের বাইরে শেষ হয়ে যায় ভারতের জারিজুরি। ম্যাচের ৭১ মিনিটে দ্বিতীয় গোলটি করে মাউরিতানিয়া। ম্যাচের ৭৮ মিনিটে ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় মাউরিতানিয়া। ভারতের পরবর্তী ম্যাচ ৩ অগস্ট।












Click it and Unblock the Notifications