ফিফা র্যাঙ্কিং-এ একধাপ নামল ভারত, একে বেলজিয়াম, দ্বিতীয় ফ্রান্স
ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য দুঃসংবাদ। ফিফার সদ্য প্রকাশিত ক্রম তালিকায় এক ধাপ নেমে গিয়েছেন সুনীল ছেত্রীরা। তালিকার এক নম্বর স্থান ধরে রেখেছে বেলজিয়ামই। দুইয়ে রয়েছে বিশ্বজয়ী ফ্রান্স।
ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য দুঃসংবাদ। ফিফার সদ্য প্রকাশিত ক্রম তালিকায় এক ধাপ নেমে গিয়েছেন সুনীল ছেত্রীরা। তালিকার এক নম্বর স্থান ধরে রেখেছে বেলজিয়ামই। দুইয়ে রয়েছে বিশ্বজয়ী ফ্রান্স। এক ধাপ নেমে তিন নম্বর স্থানে অবস্থান করছে নেইমারের ব্রাজিল।

ভারতের পতন
চলতি বছরের শুরুতে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ভারতীয় ফুটবল দল। থাইল্যান্ড কিংস কাপ ও ইন্টার-কন্টিনেন্টাল কাপেও সুবিধা করতে পারেননি সুনীল ছেত্রীরা। ২০২২-র বিশ্বকাপ ও ২০২৩-র এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে ওমানের কাছে হেরে যায় নীল ব্রিগেড। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী কাতারকে তাদের ঘরের মাঠে আটকে দিয়েও ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের এক ধাপ পতন আটকাতে পারেনি ভারতীয় ফুটবল দল। ১০৪ নম্বর স্থানে অবস্থান করছেন সুনীল ছেত্রীরা।

একে বেলজিয়াম, দুইয়ে ফ্রান্স
২০১৮ বিশ্বকাপের পর থেকে ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রেখেছে বেলজিয়াম ফুটবল দল। ১৭৫২ পয়েন্ট সংগ্রহ করেছেন রোমেলু লুকাকুরা। বিশ্বজয়ী ফ্রান্স ফিফা ক্রম তালিকায় এক ধাপ উঠে দুই নম্বর স্থান দখল করেছে। তাদের সংগৃহীত পয়েন্ট ১৭২৫।

তিনে ব্রাজিল, দশে অর্জেন্তিনা
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও সাত পয়েন্ট খুইয়ে ফিফা ক্রম তালিকায় দুই থেকে তিনে নেমে এসেছে ব্রাজিল। ১৭১৯ পয়েন্টে অবস্থান করছে তারা। লিওনেল মেসির আর্জেন্তিনা ওই তালিকায় দশম।












Click it and Unblock the Notifications