এএফসি এশিয়ান কাপের চূড়ান্তে কোয়ালিফায়ারে সহজ গ্রুপে ভারত, শুরু থেকে পুরো দল না পাওয়ায় আক্ষেপ স্টিম্যাচের
এএফসি এশিয়ান কাপের চূড়ান্তে কোয়ালিফায়ারে সহজ গ্রুপে ভারত, শুরু থেকে পুরো দল না পাওয়ায় আক্ষেপ স্টিম্যাচের
এএফসি এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডের ড্র-এ সফজ গ্রুপে পড়ল ভারত। বৃহস্পতিবার এএফসি-র সদর দফতর কুয়ালালামপুরে আয়োজিত এই ড্র-এ গ্রুপ 'ডি'-তে রয়েছে টিম ইন্ডিয়া। ভারত ছাড়াও এই গ্রুপে রয়েছে হংকং, আফগানিস্তান এবং কম্বোডিয়া। ফিফা ক্রমতালিকার বিচারে এই তিন দলই ভারতের থেকে অনেকটা নীচে।

চিনে আয়োজিত হতে চলা ২০২৩ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জনের জন্য ফাইনাল রাউন্ডের ম্যাচগুলি ঘরের মাঠেই খেলবে ভারত। কয়েক দিন আগে ফাইনাল রাউন্ড আয়োজনের জন্য যে ছয়টি দেশকে বেছে নিয়েছিল এএফসি তাতে ছিল ভারতের নাম। কলকাতায় আয়োজিত হবে এই ম্যাচগুলি। ৮ জুন প্রথম ম্যাচে কম্বোডিয়ার মুখোমুখি হবে ভারত, ১১ জুন তারা খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ হংকং। ম্যাচটি যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে ১৪ জুন।
দ্বিতীয় রাউন্ডে গ্রুপ-ই'তে তৃতীয় স্থানে শেষ করার ফলে ফাইনাল রাউন্ডে খেলার ছাড়পত্র অর্জন করে ভারত। সহজ গ্রুপে জায়গা পেলেও খুব বেশি উচ্ছ্বসিত নয় ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। তিনি বলেছেন, "ড্র সব সময়ে খারাপ বা ভাল- এই দুই রকমই হয়। কিন্তু আমাদের নিজেদের কাজটা করতে হবে।"
গ্রুপে প্রতিপক্ষ দলগুলির সম্পর্কে স্টিম্যাচ বলেছেন, "আফগানিস্তান সব সময়েই কঠিন প্রতিপক্ষ। আন্তর্জাতিক লিগে অভিজ্ঞতা সমপন্ন প্লেয়ারদের নিয়ে ওরা মাঠে নামে। হংকং-ও শক্তি নিয়েই মাঠে নামবে ওদের তিন জন ফুটবলরা ব্রাজিলের। ইউনাইটেড কিংডম এবং নিউজিল্যান্ড থেকে এক জন করে ফুটবলার ওদের দলে যোগ দিতে পারে। এ ছাড়া বাকিরাও বিদেশে খেলে। পটের এক নম্বর দল হিসেবে আমাদের নিজেদের জায়গার মর্যাদা রাখতে হবে। আমরা ঘরের মাঠে খেলছি এবং আশা করি সমর্থকদের সমর্থনে প্লেয়াররা আরও বেশি মোটিভেড হবে।"
এটিকে মোহনবাগান এবং মুম্বই সিটি এফসি'র ফুটবলাররা মে মাসের শেষের দিকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে। সেই সময়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপের জন্য ফুটবলার ছাড়তে পারবে না এটিকে এমবি এবং মুম্বই সিটি এফসি। ২৫ মে-এর পর জাতীয় শিবিরে যোগ দিতে পারবেন বাগানের ফুটবলাররা। মুম্বই সিটি এফসি'র ফুটবলাররা ২৯ মে-এর পর স্টিম্যাচের ক্যাম্পে যোগ দিতে পারবেন।
মে মাসের শুরু থেকে এএফসি এশিয়ান কাপের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে স্টিম্যাচের। তাঁর কথায়, "মে মাসের প্রথম সপ্তাহ থেকে প্রিপিয়টারি ক্যাম্প শুরুর করার পরিকল্পনা রয়েছে। মুম্বই সিটি এফসি'র ফুটবলাররা এই ক্যাম্পে ২৯ মে-এর আগে যোগ দিতে পারবেন না কারণ ওদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য ক্লাবের সঙ্গে থাকতে হবে ওদের। এএফসি কাপে অংশ নেওয়ার জন্য এটিকে মোহনবাগানের ফুটবলারদের ২৫ মে পর্যন্ত পাওয়া যাবে না। দুই ক্লাবের প্রায় ১২ জন বা তারও বেশি ফুটবলার জাতীয় দলের অংশ। এই অবস্থায় আমাদের অন্য ফুটবলারদের দেখে নিতে হবে, তাঁদের তৈরি করতে হবে এবং বাকিদের শিবিরে অংশ নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। মার্চে ফ্রেন্ডলির আগে যা পরিস্থিত তৈরি হয়েছে, প্রায় সেই একই পরিস্থিতি তৈরি হবে এ ক্ষেত্রেও।"
মার্চের ২৩ তারিখ বাহরিনের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। ২৬ ম্যাচ ভারতীয় দল দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটি খেলবে বেলারুসের বিপক্ষে।












Click it and Unblock the Notifications